Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

দিল্লিকে নাহিদ ইসলাম

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৫১
বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

বুধবার আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের পাদদেশে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় নাহিদ ইসলাম বলছিলেন, ‘ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশ প্রত্যাশা করে না। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কিনা, সেটিই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন অনেক নদী রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারেও গত ৫০ বছরে বাংলাদেশ এসব নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি।

ভারত ফারাক্কা ব্যারাজ নির্মাণ করে গঙ্গার পানি নিয়ন্ত্রণ করছে বলে উল্লেখ করে তিনি বললেন, ‘বাংলাদেশের জনগণকে শোষণের একটি হাতিয়ার হিসেবে এই ফারাক্কা ব্যারাজ ব্যবহৃত হচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘এ বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যে দাবি সামনে এনেছিলেন, তা বাস্তবায়নের সময় এসেছে। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে দেখতে চায় এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় বলে যে বক্তব্য দিয়ে আসছে, সেটি প্রমাণ করতে হলে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির মাধ্যমে তা দেখাতে হবে। এটা শুধু নবায়ন করলেই হবে না, পানি বণ্টন চুক্তি নতুন করে স্বাক্ষর করতে হবে।’

আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় স্বার্থের পক্ষে এবং বাংলাদেশ যেন নদীর পানির ন্যায্য হিস্যা পায়, সে জন্য আবরার লেখালেখি করেছিলেন। তিনি দেখিয়ে গেছেন, বাংলাদেশ কারও দাস নয়।’

আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ভারতের কারণেই ক্ষমতায় ছিল। আবরার হত্যার মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছিল।

তার দাবি, আবরার শেখ হাসিনা বা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লেখেননি; তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখেছিলেন। এ কারণেই নির্মমভাবে হত্যা করা হয় তাকে।

এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার রায় এখনো কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন— এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে