Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৮:৩৯
৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি

ছবি: আগামীর সময়

২০২৬-২৭ অর্থবছরের জন্য ছায়া বাজেট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির ছায়া বাজেট কমিটি। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেটে ১২টি প্রধান খাতে বিভক্ত করে মোট ৭১টি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য নীতির প্রস্তাব করেছে সংগঠনটি।

এনসিপির প্রস্তাবিত বাজেটের আকার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা বেশি। এতে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছে দলটি। একই সঙ্গে মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে এবং পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ছায়া বাজেটে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রূপায়ন টাওয়ারের দ্বিতীয় তলায় ছায়া বাজেট কমিটির উদ্যোগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ছায়া বাজেট কমিটির উপ-প্রধান আব্দুল্লাহ আল ফয়সাল, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক সজিব ওয়াহিদ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ৭১টি প্রস্তাব উপস্থাপন করেন আতিক মুজাহিদ ও আব্দুল্লাহ আল ফয়সাল। এ সময় ‘রাজস্ব ও সামষ্টিক অর্থনীতি’, ‘রাজস্ব কাঠামো ও করজাল সম্প্রসারণ’, ‘কর ন্যায়বিচার ও সংস্কার’, ‘শিক্ষা ও কর্মসংস্থান’, ‘স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা’, ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’, ‘পরিষ্কার জ্বালানি ও পরিবেশ’, ‘নারী, যুব ও অন্তর্ভুক্তি’, ‘সরকারি কর্মচারী ও শাসন সংস্কার’, ‘ব্যাংকিং, মূলধন বাজার ও অর্থায়ন’, ‘প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা’ এবং ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ খাতে প্রস্তাবগুলো তুলে ধরেন তারা।

রাজস্ব ও সামষ্টিক অর্থনীতি খাতে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ১. বাজেটে ঘাটতি জিডিপির মাত্র ৩.০৯ শতাংশে সীমাবদ্ধ রাখা; ২. ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় মোট ব্যয় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা (৭.৮৭%) বৃদ্ধি; ৩. ১৩ শতাংশ নমিনাল প্রবৃদ্ধিতে জিডিপি প্রক্ষেপণ ৬৮ লাখ ৭০ হাজার ২৬০ কোটি টাকা নির্ধারণ; মূল্যস্ফীতি ৯.২ শতাংশ থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৮ শতাংশে নামিয়ে আনা; ৪. বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং রাজস্ব জিডিপির অনুপাত ৯.৩২ শতাংশে উন্নীতকরণ; ৬. সুদ ব্যয় বাজেটের ১৫.৪ শতাংশ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা এবং ৭. ব্যাংকিং খাতে সরকারি ঋণ ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা।

রাজস্ব কাঠামো ও করজাল সম্প্রসারণ খাতের অন্তর্ভুক্ত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ১. ছয়টি রাজস্ব লিভারে ৭৬ হাজার কোটি টাকা অতিরিক্ত আয়; ২. রাজস্ব বাড়াতে প্রতি মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিটি গ্রাহকের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা; ৩. টিআইএন-এনআইডি-এমএফএস সংযোগ করে প্রথম বছরেই ১৫ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আয়; ৪. ‘জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন’ চালুর মাধ্যমে প্রথম বছরেই ২০ হাজার কোটি টাকা নতুন রাজস্ব আদায়; ৫. বন্দর ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি নির্মূল; ৬. অপ্রয়োজনীয় কর অব্যাহতি বাতিল; এবং ৭. রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তিকরণ।

কর ন্যায়বিচার ও সংস্কার খাতের অধীনে প্রস্তাবগুলো হলো— ১. সাধারণ করমুক্ত সীমা সাড়ে ৪ লাখ টাকায় উন্নীতকরণ; ২. নারী ও প্রবীণ নাগরিকদের উচ্চ জীবনযাত্রার ব্যয়কে স্বীকৃতি দিয়ে তাদের করমুক্ত সীমা ৫ লাখ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকায় উন্নীত করা; ৩. জাকাতকে আয়কর রিবেট হিসেবে অন্তর্ভুক্তিকরণ; ৪. প্রগতিশীল উত্তরাধিকার কর চালু; ৫. করপোরেট কর ২৫ শতাংশ হ্রাস; ৬. তাইওয়ানের অনুপ্রেরণায় ভ্যাট লটারি স্কিম চালু; ৭. ৮টি নিত্যপ্রয়োজণীয় পণ্য পাঁচ বছর ভ্যাটমুক্ত করার আইনি গ্যারান্টি; ৮. মোবাইল ইন্টারনেট কর ৩০ শতাংশ হ্রাস; ৯. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং স্টার্টআপের জন্য কর রেয়াত; এবং ১০. লাইট ইঞ্জিনিয়ারিং খাতের জন্য ১০ বছরের ট্যাক্স হলিডে করা।

শিক্ষা ও কর্মসংস্থান খাতে ৮টি প্রস্তাব দিয়েছে এনিসিপি। সেগুলো হলো— ১. শিক্ষায় ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া; ২. শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু; ৩. পাঁচ হাজার কোটি টাকার ‘শিক্ষক গুণমান তহবিল’ গঠন; ৪. বেসরকারি স্কুল জাতীয়করণ; ৫. কারিগরি শিক্ষা নথিভুক্তি ৩০ শতাংশে উন্নীতকরণ; ৬. পাঁচশ কোটি টাকার সরকার-সমর্থিত স্টার্টআপ গ্যারান্টি তহবিল গঠন; ৭. পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং ৮. তরুণ উদ্যোক্তাদের জন্য বৈষম্যমূলক শর্ত বাতিল করা।

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে এনসিপির প্রস্তাবগুলো হলো— ১. স্বাস্থ্য বাজেট ২৫ শতাংশ বৃদ্ধি ও জাতীয় স্বাস্থ্য বিমা চালু; ২. নিম্নআয়ের পরিবারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়ালাইসিস, অ্যাঞ্জিওপ্লাস্টি ও বাইপাস সার্জারিতে ৭০ শতাংশ পর্যন্ত সরাসরি ভর্তুকি নিশ্চিত করতে বিশেষ তহবিল গঠন; ৩. দুটি আন্তর্জাতিক মানের সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণ; ৪. দেশব্যাপী ৫০০ নতুন জিপিএস-ট্র্যাকড অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষিত প্যারামেডিকসহ একটি আধুনিক প্রি-হাসপাতাল জরুরি ব্যবস্থা গড়া; ৫. টিসিবি স্মার্ট কার্ডের আধুনিকায়ন; ৬. প্রতিবন্ধী ভাতা প্রায় তিনগুণ বৃদ্ধি; ৭. জুলাই অভ্যুত্থানের বীরদের জন্য বিশেষ রাষ্ট্রীয় ভাতা; ৮. চলমান ১৪০টির বেশি ছড়ানো-ছিটানো সামাজিক নিরাপত্তা কর্মসূচি একীভূতকরণ।

কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতেও ৫টি প্রস্তাব এনেছে জাতীয় নাগরিক পার্টি। ১. আধুনিক শস্য বিক্রয় কেন্দ্র ও মধ্যস্বত্বভোগীদের অবসান; ২. কৃষকদের আয় বৃদ্ধি ও সংরক্ষণ; ৩. সরাসরি কৃষকের অ্যাকাউন্টে সার ভর্তুকি; ৪. খাদ্য নিরাপত্তা কর্মসূচি অক্ষুণ্ণ রাখা; ৫. পাঁচশ কোটি টাকার ব্লু ইকোনমি কর্মসূচির প্রস্তাব।

পরিষ্কার জ্বালানি ও পরিবেশ খাতে এনসিপির প্রস্তাবগুলো হলো— ১. ‘সোলার এনার্জি সভাবেন্টি অ্যাক্ট’ প্রণয়ন, যার অধীনে প্রতিটি সৌর পণ্য-প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, পাম্প ও স্ট্রিট লাইটে আগামী পাঁচ বছর শূন্য শতাংশ মোট কর নিশ্চিত; ২. ছয় হাজার কোটি টাকার নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি গ্রহণ; ৩. শক্তি-সাশ্রয়ী টিভি, ফ্রিজ, এসি, ওভেন, এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার, ইনডাকশন কুকার, ওয়াটার হিটার, লাইট ও ফ্যান উৎপাদনে কর হ্রাসসহ উৎসাহ দেওয়া, যেখানে ৩০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহারকারী পণ্যকে এনার্জি এফিসিয়েন্ট হিসেবে গণ্য করা হবে; ৪. পরিবেশবান্ধব ইভি কর কাঠামো; ৫. ২০ লাখ ই-রিকশা লিথিয়াম ব্যাটারিতে রূপান্তর; ৬. অচল সোলার স্ট্রিট লাইট পুনরুজ্জীবিতকরণ এবং ৭. ওয়াশ বাজেট ৩৭.৬ শতাংশ বৃদ্ধি।

নারী, যুব ও অন্তর্ভুক্তি খাতে ৫টি প্রস্তাব করেছে দলটি। ১. বৈতনিক মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ; ২. পাাঁচ হাজার কোটি টাকার নারী উদ্যোক্তা তহবিল গঠন, যার অধীনে নারীরা ২৫ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ জামানতমুক্ত ঋণ পাবেন; ৩. স্যানিটারি ন্যাপকিনে সব ভ্যাট ও সম্পূরক শুল্ক মওকুফ; ৪. ‘অবেঞ্জ বন্ড’ চালুকরণ; ৫. ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সামাজিক অবদানকে স্বীকৃতি দিয়ে জাতীয় বেতন স্কেলের গ্রেড ১৬-তে অন্তর্ভুক্ত করা।

এনসিপিবাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    ০৫ জুন ২০২৬, ০৩:৪৩

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ০৫ জুন ২০২৬, ১১:০৭

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    ০৫ জুন ২০২৬, ১২:১৬

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    ০৫ জুন ২০২৬, ০৬:০৭

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise