Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

চীন সফরে বিএনপির তরুণ দলে ছাত্রদল নেত্রী নওরীন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:৪১
চীন সফরে বিএনপির তরুণ দলে ছাত্রদল নেত্রী নওরীন

জান্নাতুল নওরীন উর্মি

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধিদল আগামী মাসে চীন সফরে যাচ্ছে। এই দলে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মি।

আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উন্নয়ন, প্রযুক্তি, উৎপাদনশীলতা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে চীনের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেবে। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ, গবেষক ও থিংক ট্যাংকের প্রতিনিধিদের সঙ্গে সুযোগও থাকবে মতবিনিময়ের।

এর আগে গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান। পরে চীনা দূতাবাস থেকে প্রকাশিত তালিকা থেকে প্রতিনিধিদলের সদস্যদের নাম জানা যায়।

তালিকায় আরও রয়েছেন মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন ও রাবেয়া তাশিন মৌ।

সফর সম্পর্কে জান্নাতুল নওরীন উর্মি বলেছেন, দলের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ সফরে অংশ নিতে পারা তার জন্য গর্বের।

উন্নয়ন, প্রযুক্তি ও প্রশাসন বিষয়ে চীনের অভিজ্ঞতা কাছ থেকে জানা ভবিষ্যতে কাজে লাগবে বলে বিশ্বাস করেন ছাত্রদলের এই নেত্রী।

বর্তমান বিশ্বে তরুণ নেতৃত্বের জন্য আন্তর্জাতিক বাস্তবতা ও বৈশ্বিক নীতিনির্ধারণ সম্পর্কে ধারণা থাকা জরুরি। এই সফর সেই অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন নওরীন।

চিঠিতে উল্লেখ করা হয়, সফরকালে প্রতিনিধিদলের বিমান ভাড়া, স্থানীয় আবাসন ও যাতায়াতসহ সব ব্যয় চীন সরকার বহন করবে।

বিএনপিছাত্রদলশিক্ষার্থীচীন
    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    অসহায়দের আলোর দিশারি বীথি

    অসহায়দের আলোর দিশারি বীথি

    ২৫ মে ২০২৬, ০৫:১১

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ২৫ মে ২০২৬, ০৭:৪৪

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    ২৫ মে ২০২৬, ০৫:০০

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    advertiseadvertise