Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০০:১৮
পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তৈয়বুর রহমান নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী ও তার দুই বছর ছয় মাস বয়সী শিশু সন্তান। দুর্ঘটনার পর আগুন লেগে পুড়ে যায় মোটরসাইকেলটি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এরশাদ নগর মোড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত তৈয়বুর রহমান উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের তমেজ উদ্দীনের ছেলে।

আহতরা হলেন শারমিন (২৫) ও তার ছেলে সামিউল ইসলাম। তাদের প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, মোটরসাইকেলে করে শারমিন ও শিশুসন্তানকে নিয়ে পার্বতীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন তৈয়বুর রহমান। পথে পার্বতীপুর থেকে ভবানীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান তৈয়বুর রহমান।

দুর্ঘটনার পর ট্রাকের সামনের বাম্পারে আটকে যায় মোটরসাইকেলটি। এরপরও গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন ট্রাকচালক। কিছু দূর যাওয়ার পর আগুন ধরে যায় মোটরসাইকেলে। এতে মোটরসাইকেল ও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় চলছে মামলা দায়েরের প্রক্রিয়া।

সড়ক দুর্ঘটনাদিনাজপুর
    শেয়ার করুন:
    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    বাংলায় শুরু ডিটেনশন ক্যাম্প

    বাংলায় শুরু ডিটেনশন ক্যাম্প

    ২৪ মে ২০২৬, ২৩:৩৯

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ২৫ মে ২০২৬, ০০:০৫

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ২৪ মে ২০২৬, ২২:২২

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীকে পিটুনি

    নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীকে পিটুনি

    ২৪ মে ২০২৬, ২৩:৩৮

    নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

    নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

    ২৪ মে ২০২৬, ২৩:৩৪

    জামায়াত নেতার ফেস্টুন কাটাকে কেন্দ্র করে হাতাহাতি, ভাঙচুর

    জামায়াত নেতার ফেস্টুন কাটাকে কেন্দ্র করে হাতাহাতি, ভাঙচুর

    ২৪ মে ২০২৬, ২৩:১৩

    ৩০০ টাকার স্ট্যাম্পে চুরির মাল কিনলেন পুলিশ কর্মকর্তা

    ৩০০ টাকার স্ট্যাম্পে চুরির মাল কিনলেন পুলিশ কর্মকর্তা

    ২৪ মে ২০২৬, ২২:৪০

    চুক্তিতে ‘তাড়াহুড়া’ নয়, সুর নরম করলেন ট্রাম্প

    চুক্তিতে ‘তাড়াহুড়া’ নয়, সুর নরম করলেন ট্রাম্প

    ২৪ মে ২০২৬, ২২:৩৯

    ৩০০ টাকার দ্ব‌ন্দ্বে খুন

    ৩০০ টাকার দ্ব‌ন্দ্বে খুন

    ২৫ মে ২০২৬, ০০:৩৯

    মা-বাবা কর্মস্থলে, ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ

    মা-বাবা কর্মস্থলে, ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ

    ২৪ মে ২০২৬, ২২:১১

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    advertiseadvertise