Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

নয় লাখ কোটির ‘ছায়া বাজেট’ দেবে জামায়াত

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২৯
নয় লাখ কোটির ‘ছায়া বাজেট’ দেবে জামায়াত

সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে নিজেদের বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরতে ‘ছায়া বাজেট’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ছায়া বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও অর্থনীতি-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও উপস্থিত থাকবেন।

জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দলটি প্রায় ৯ লাখ কোটি টাকার একটি বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবে। এতে অর্থনীতির ১০টি প্রধান খাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। বাজেটের অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান, জ্বালানি, স্থানীয় সরকার, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসনকে।

শিক্ষা খাতে অন্তত ৬ শতাংশ, কৃষিতে ১০ ও স্বাস্থ্য খাতে ১৫ শতাংশ বরাদ্দ রেখে প্রস্তাবনা তুলে ধরবে জামায়াত। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় জামায়াতে ইসলামী ট্যাক্স কমিয়ে ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনা, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছে। একই সঙ্গে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ব্যয়, বন্ধ কলকারখানা চালু করে ১০ শতাংশ মালিকানা শ্রমিকদের দেওয়ার প্রস্তাব দেবে বিরোধী দল।

দলটির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, প্রস্তাবিত ছায়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ থাকবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, স্টার্টআপ সহায়তা এবং উৎপাদনমুখী বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাব রাখা হবে।

এ ছাড়া কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় সরকারি ব্যয় বাড়ানো, শিক্ষা খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর সুপারিশও থাকবে বলে জানা গেছে। জোর দেওয়া হবে রাজস্ব খাতে করজাল সম্প্রসারণের মাধ্যমে আয় বৃদ্ধি, কর প্রশাসনের ডিজিটালাইজেশন এবং দুর্নীতি কমিয়ে রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর ওপরও।

দলটির নেতারা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা আগামী অর্থবছরের বাজেটের প্রধান চ্যালেঞ্জ। সে লক্ষ্যেই সরকার ঘোষিত বাজেটের পাশাপাশি একটি বিকল্প অর্থনৈতিক রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ছায়া বাজেটে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবনমান সহজ করা ও সহনীয় পর্যায়ে আনার বিষয়টিকে। এ ছাড়া ব্যাংক খাত স্থিতিশীল করতে করণীয় তুলে ধরা হয়েছে।

 

বাজেটছায়া বাজেটজামায়াতে ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

    ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

    ভেনিসে পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের, থাকছে বাংলাদেশের সিনেমাও

    ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩৬

    ইরান নিয়ে ‘সব বিকল্প’ খোলা রেখেছেন ট্রাম্প

    ইরান নিয়ে ‘সব বিকল্প’ খোলা রেখেছেন ট্রাম্প

    ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৫

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    advertiseadvertise