ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

সংগৃহীত ছবি
ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
সোমবার সকালে একটি ঘর থেকে ১০টি প্যাকেটে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন ঘরের মালিক জামাল।
পুলিশের ভাষ্য, সোমবার সকালে ফেনী মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান গাজী এবং সহকারী উপপরিদর্শক আক্তারুজ্জামান মিলনের নেতৃত্বে একটি দল ধর্মপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামালের ঘরে তল্লাশি চালিয়ে ১০টি প্যাকেটে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাস বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক জামাল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নেওয়া হবে আইনি ব্যবস্থা।’ উদ্ধার করা গাঁজার প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানান তদন্ত কর্মকর্তা।




