Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফিফা বিশ্বকাপ ২০২৬

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পেলেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:৪৫
স্বেচ্ছাসেবকের দায়িত্ব পেলেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বাংলাদেশি দুই প্রবাসী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত নন্দলাল দে নিউইয়র্ক ও নিউজার্সি ভেন্যুতে এবং কানাডার টরন্টোতে কুলাউড়ার সুমাইয়া আহমেদ রিদি দায়িত্ব পালন করবেন।

৪৮ দেশের অংশগ্রহণে ১০৪টি ম্যাচ নিয়ে রেকর্ড ব্যয়ের এই বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেব করা হয় বিবেচনা। বাংলাদেশি সমর্থকদের মধ্যেও এ নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হচ্ছে। তারা স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া সাপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পাওয়া নন্দলাল দে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দা। তিনি নিউইয়র্ক ও নিউজার্সি ভেন্যুতে অফিশিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, কানাডার টরন্টোতে স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আহমেদ রিদি। তিনি বর্তমানে টরন্টোতে পরিবারের সঙ্গে বসবাস করছেন। তার বাবা শাহিন আহমদ কুলাউড়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক এবং মা তাহমিনা আক্তার চৌধুরী প্রাইমারি শিক্ষিকা।

ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে রিদি ফিফার ভলান্টিয়ার দলে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও কোরিয়ানসহ মোট পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। বিশেষ করে কানাডার অন্যতম দাপ্তরিক ভাষা ফ্রেঞ্চে তার দক্ষতা রয়েছে।

ফিফা বিশ্বকাপে টরন্টো ভেন্যুতে আগত বিভিন্ন দেশের হাই প্রোফাইল অতিথি, খেলোয়াড় ও কর্মকর্তাদের সহায়তা এবং গাইডলাইন দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন রিদি। এর আগে কানাডায় বিভিন্ন নির্বাচনী দায়িত্বেও তিনি কাজ করেছেন। তিনি ‘ইলেকশন কানাডা’ এবং ‘ইলেকশন অন্টারিও’র অধীনে একাধিক নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

ফিফা ভলান্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণ, থাকা-খাওয়াসহ আন্তর্জাতিকমানের সুবিধা দেওয়া হয়। ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলা এই আসরে ভলান্টিয়াররা বিশ্বসেরা ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বার্তায় বলেছেন, স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, প্রাণ ও হাসি। তারা নিজেদের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরে, টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায় এবং এমন সব স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করে, যা আজীবন থেকে যায়।

এদিকে রিদি ও নন্দলাল দের এই অর্জনে তাদের পরিবার ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন। রিদির খালু ও কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বললেন, রিদি শৈশব থেকেই মেধাবী ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কানাডায় গিয়ে তার দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। এই অর্জন পুরো উপজেলা ও মৌলভীবাজার জেলার জন্য গৌরবের।

নিজের অনুভূতি জানিয়ে রিদি উল্লেখ করেন, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য আনন্দ ও গৌরবের। তিনি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।

মৌলভীবাজারকুলউড়াফিফা বিশ্বকাপস্বেচ্ছাসেবক
    শেয়ার করুন:
    Advertisement
    যৌতুক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ‘বহুবিবাহকারী’ লিটন

    যৌতুক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ‘বহুবিবাহকারী’ লিটন

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    ০৯ জুন ২০২৬, ০১:৩২

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    ০৯ জুন ২০২৬, ০১:৪৮

    স্বেচ্ছাসেবকের দায়িত্ব পেলেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

    স্বেচ্ছাসেবকের দায়িত্ব পেলেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

    ০৯ জুন ২০২৬, ০২:৪৫

    টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    ০৯ জুন ২০২৬, ০৩:০০

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    জামালপুরে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ক্ষতি ২৫ লাখ টাকা

    জামালপুরে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ক্ষতি ২৫ লাখ টাকা

    ০৯ জুন ২০২৬, ০৩:২৬

    যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

    যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

    ০৯ জুন ২০২৬, ০৩:২৭

    ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২২১ কোটি ডলার

    ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২২১ কোটি ডলার

    ০৯ জুন ২০২৬, ০১:৪৯

    রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

    রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

    ০৯ জুন ২০২৬, ০১:৫৭

    advertiseadvertise