ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বাংলাদেশি দুই প্রবাসী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত নন্দলাল দে নিউইয়র্ক ও নিউজার্সি ভেন্যুতে এবং কানাডার টরন্টোতে কুলাউড়ার সুমাইয়া আহমেদ রিদি দায়িত্ব পালন করবেন। ৪৮ দেশের অংশগ্রহণে ১০৪টি ম্যাচ নিয়ে...