Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

তরুণদের হাত ধরে বানের পানি ঠেলে ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮
তরুণদের হাত ধরে বানের পানি ঠেলে ঘুরে দাঁড়ানোর লড়াই

ছবি: আগামীর সময়

পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বন্যাকবলিত চট্টগ্রামের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। একের পর এক ত্রাণবাহী ট্রাক ছুটে আসছে বন্যাকবলিত এলাকায়। পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততা দূরে ঠেলে মানবিক সেবায় নেমেছেন বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক। নগর থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়ে কেউ ত্রাণ সংগ্রহ করছেন। কেউ ট্রাকে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। আবার কেউ নৌকায় করে বিচ্ছিন্ন জনপদে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ পানি, ওষুধ ও শিশুখাদ্য।

স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরেজমিনে দুর্গত এলাকায় ছুটছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরাও। দুর্গত এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও পানিবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক কাজ করছেন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সাইফুল ইসলাম বলেছেন, ‘বন্যাকবলিত মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারিনি। এলাকার ছোট ভাইদের সঙ্গে ত্রাণবাহী গাড়িতে উঠে পড়েছি। যতটুকু পারি বিনামূল্যে অসহায় মানুষের চিকিৎসাসেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।’

প্রতিষ্ঠান কিংবা সংগঠনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ও ব্যক্তিগত উদ্যোগে তরুণদের উপস্থিতি ছিল বেশি। নগরের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা ও খাদ্যসামগ্রী সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে। আগ্রাবাদ সিডিএ এলাকা থেকে ৭০ হাজার টাকা তুলে সাতকানিয়া ও বাঁশখালীতে ত্রাণ পাঠিয়েছেন একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ হাসান।

অন্যদিকে দুই দফায় ৪ হাজার পরিবারকে সাহায্য পৌঁছানোর তথ্য জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল। তিনি বলেছেন, ‘বন্যার পানি কিছু এলাকায় কমতে শুরু করলেও এখনো বিশুদ্ধ পানি, শুকনো খাবার, স্যালাইন, শিশুখাদ্য ও স্যানিটেশন সামগ্রীর তীব্র সংকট রয়েছে।’

বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আব্দুল ওয়াহিদ জানান, গত তিন দিনে ১০টি ত্রাণবাহী ট্রাক ও নৌকার মাধ্যমে অন্তত ৫ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৭ উপজেলায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বেচ্ছাসেবী তরুণদের পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশন, মসজিদভিত্তিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক দলগুলোও বড় পরিসরে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামবন্যাস্বেচ্ছাসেবক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বালু উত্তোলনে বাঁধ ভাঙার জেরে ফেসবুকে দোষারোপ, দুই গ্রামে সংঘর্ষ

    বালু উত্তোলনে বাঁধ ভাঙার জেরে ফেসবুকে দোষারোপ, দুই গ্রামে সংঘর্ষ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    ‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি খোলা থাকবে’

    ‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি খোলা থাকবে’

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৭

    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    advertiseadvertise