Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্ল্যাটফর্মে শিশুমনে স্বপ্ন বোনেন শুভ
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ত্বকী হত্যা মামলা

১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:১৮
১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

ছবি: আগামীর সময়

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেছেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় এ পর্যন্ত ১০৪ বার ধার্য তারিখ পার হলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এ অবস্থায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রফিউর রাব্বি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ত্বকীর ঘাতকরা শহরে ঘুরে বেড়িয়েছে বীরদর্পে। এখন ঘাতকরা পালিয়ে থাকলেও তাদের ছবি নিয়ে কিছু দুর্বৃত্ত এখনো মিছিল করে। তার অভিযোগ, প্রশাসন তখনও ঘাতকদের বিরুদ্ধে কার্যকর ছিল না, এখনো পালন করছে নীরব ভূমিকা।

তিনি আরও বলেছেন, দুর্বৃত্ত লালনের পথ থেকে কোনো সরকারই বেরিয়ে আসতে পারছে না। ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন না হলে কোনো পরিবর্তনই জনগণের কল্যাণে আসবে না, টেকসইও হবে না।

ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র প্রসঙ্গে তিনি বলেন, সেখানে হত্যার নির্দেশদাতা হিসেবে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং ক্যাডার শাহ নিজামসহ জড়িত সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং দ্রুত অভিযোগপত্র দাখিল করতে হবে।

তিনি বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে বলেন, আমাদের বিচার ব্যবস্থা এখনো পুরোপুরি প্রধানমন্ত্রী নির্ভর। শেখ হাসিনা চেয়েছিলেন বলে ত্বকী হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ, আবার তারেক রহমান চেয়েছেন বলে রামিছা হত্যার বিচার ১৯ দিনে সম্পন্ন হয়েছে। এটি কোনো স্বাধীন বিচারব্যবস্থা নয়।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্য সচিদ আবুনাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা এবং কবি কাজল কানন।

অনুষ্ঠানে বক্তারা দ্রুত ত্বকী হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি সাগর-রুনি হত্যাকাণ্ড, তনু হত্যাসহ নারায়ণগঞ্জে সংঘটিত বিভিন্ন হত্যার বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তানভীর মুহাম্মদ ত্বকীর মরদেহ। পরে তদন্তে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের একটি চক্রের নির্দেশে টর্চারসেলে তাকে হত্যা করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র এখনো আদালতে দাখিল হয়নি।


নারায়ণগঞ্জত্বকী হত্যাআলোক প্রজ্বলন
    শেয়ার করুন:
    Advertisement
    যৌতুক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ‘বহুবিবাহকারী’ লিটন

    যৌতুক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ‘বহুবিবাহকারী’ লিটন

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    কোরাল ট্রায়াঙ্গেল দিবস ২০২৬ : প্রবালপ্রাচীরের ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব

    ০৯ জুন ২০২৬, ০১:৩২

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    ০৯ জুন ২০২৬, ০১:৪৮

    ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২২১ কোটি ডলার

    ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২২১ কোটি ডলার

    ০৯ জুন ২০২৬, ০১:৪৯

    রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

    রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

    ০৯ জুন ২০২৬, ০১:৫৭

    ইশতেহার বাস্তবায়নে শিক্ষা-স্বাস্থ্যে জোর

    ইশতেহার বাস্তবায়নে শিক্ষা-স্বাস্থ্যে জোর

    ০৯ জুন ২০২৬, ০১:৫৪

    ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর নেই ফ্লোর প্রাইস

    ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর নেই ফ্লোর প্রাইস

    ০৯ জুন ২০২৬, ০২:০৪

    সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ০৯ জুন ২০২৬, ০২:০১

    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

    ০৯ জুন ২০২৬, ০২:০৮

    advertiseadvertise