Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

অবাস্তব ইস্যু নিয়ে বাড়াবাড়ি মানুষ ভালোভাবে নেয় না: রিজভী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬
অবাস্তব ইস্যু নিয়ে বাড়াবাড়ি মানুষ ভালোভাবে নেয় না: রিজভী

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিরোধী দল সংসদে ও সংসদের বাইরে কথা বলবে এবং কর্মসূচিও দেবে। তবে বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত হৈচৈ করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে কথা বলবে। প্রয়োজন হলে কর্মসূচিও দেবে। তবে বাস্তবতার সঙ্গে সম্পর্ক নেই, এমন কোনো বিষয় নিয়ে অহেতুক বেশি হৈচৈ করা ঠিক নয়। সাধারণ মানুষও তা ভালোভাবে নেয় না।

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, এই সংকটের পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রয়েছে। যুদ্ধের কারণে তেলের জাহাজ আসতে পারছে না। তেলসমৃদ্ধ দেশগুলো মধ্যপ্রাচ্যে হওয়ায় এর প্রভাব পড়ছে। এটি সরকারের কারণে তৈরি কোনো সংকট নয়। এটি বৈশ্বিক সমস্যার অংশ।

আরও পড়ুন

জনগণের সামনে সরকারের কাজ তুলে ধরাই নেতাকর্মীদের দায়িত্ব : রিজভী

১২ সেপ্টেম্বর ২০২৬

সরকারের বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষ সহায়তা পাচ্ছেন উল্লেখ করে রিজভী বলেছেন, এই সহায়তার অর্থ সরাসরি মানুষের কাছে যাচ্ছে। বিশেষ করে নারীরা সেই অর্থ সংসারের প্রয়োজনীয় কাজে ব্যয় করছেন।

জনকল্যাণমূলক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি সতর্ক করে বলেছেন, এসব কর্মসূচিতে কারা বাধা দিচ্ছে, তা স্পষ্ট। ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগের রাজনীতিতে সহিংসতার উপস্থিতি দেখা যায়।

আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, তারা বর্তমান সরকারের শুভানুধ্যায়ী ও হিতাকাঙ্ক্ষী। তবে অন্ধ সমর্থক নন। সরকারের ভুলত্রুটি তারা আপন মনে করে ধরিয়ে দেবেন।

তিনি আরও বলেছেন, বর্তমান সরকার ও ১২ দলীয় জোটের ভাগ্য একই সূত্রে গাঁথা। সরকারের কোনো ব্যর্থতা বা ত্রুটির প্রভাব তাদের ওপরও পড়বে। তাই তারা সরকারের সফলতা কামনা করেন।

রুহুল কবির রিজভী১২ দলীয় জোটবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে