জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব কাজী নাহিদ
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
১২ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এছাড়া কো-চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আহসান হাবিব লিংকন ও নওয়াব আলি আব্বাস খান।
আজ শনিবার রাজধানীর খিলগাঁওয়ে চেয়ারম্যানের কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় পাটির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এতে সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন—দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, কামরুল হুদা, সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজামুদ্দিন সরকার, এটিএম মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্যসচিব মেহেদী হাসান।
এদিন বিকেলে জাতীয় পার্টির (কাজী জাফর) দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।







