Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রদবদলে মন্ত্রিসভায় আঞ্চলিক মানচিত্র কী দাঁড়াল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৯:৫৫
রদবদলে মন্ত্রিসভায় আঞ্চলিক মানচিত্র কী দাঁড়াল

গতকাল শুক্রবার শপথ নেন নতুন চার মন্ত্রী—ফাইল ছবি

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভায় ৫ জনকে যুক্ত করে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের কাজে গতি বাড়াতেই এই সংযোজন বলে দাবি করা হচ্ছে।

নতুন এই সংযোজনে কিছুটা বদলেছে অঞ্চলভিত্তিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা। হালনাগাদ তথ্য বলছে, মন্ত্রিসভায় মোট সদস্য এখন ৫১ জন। একক বিভাগ হিসেবে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন ঢাকা বিভাগ থেকে। সবচেয়ে কম সিলেট বিভাগের। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এরপর যথাক্রমে রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ।

কোন বিভাগের কতজন

ঢাকা বিভাগ থেকে মন্ত্রিপরিষদে রয়েছেন মোট ১৪ জন। তাদের মধ্যে পূর্ণ মন্ত্রী ৬ জন, প্রতিমন্ত্রী ৮ জন। মন্ত্রীরা হলেন- আব্দুল মঈন খান (স্থানীয় সরকার), আহমেদ আযম খান (মুক্তিযুদ্ধ), আফরোজা খানম রিতা (খাদ্য), ফকির মাহবুব আনাম স্বপন (বিজ্ঞান ও প্রযুক্তি), সরদার সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য) ও শেখ রবিউল আলম (রেল ও সেতু)।


আরও পড়ুন

নতুন দায়িত্বে দুই মন্ত্রী

২১ আগস্ট ২০২৬

এই বিভাগের প্রতিমন্ত্রীরা হলেন— ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (মৎস্য ও প্রাণিসম্পদ), ববি হাজ্জাজ (শিক্ষা), হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু), আমিনুল হক (ক্রীড়া), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি), মো. শরীফুল আলম (বস্ত্র ও পাট)।


চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রিসভায় আছেন মোট ১২ জন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী ১০ জন, আর প্রতিমন্ত্রী দুইজন। মন্ত্রীরা হলেন— আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম), শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (পানিসম্পদ), জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত), সাচিং প্রু জেরী (পার্বত্য চট্টগ্রাম), আ ন ম এহছানুল হক মিলন (শিক্ষা), মোহাম্মদ আমিন উর রশীদ (কৃষি) ও খলিলুর রহমান (পররাষ্ট্র)। চট্টগ্রাম বিভাগ থেকে আসা প্রতিমন্ত্রীরা হলেন— জুনায়েদ আব্দুর রহিম সাকি (পরিকল্পনা) ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন (ভূমি ও পার্বত্য চট্টগ্রাম।

রাজশাহী বিভাগ থেকে মন্ত্রিসভায় রয়েছেন মোট ৬ জন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (জ্বালানি) ও মিজানুর রহমান মিনু (ভূমি)। এ বিভাগের প্রতিমন্ত্রীরা হলেন— এম এ মুহিত (স্বাস্থ্য), মীর শাহে আলম (এলজিইডি), ফারজানা শারমিন (সমাজকল্যাণ) ও মুহাম্মদ আব্দুল বারী (জনপ্রশাসন)।

রংপুর বিভাগ থেকে মোট চারজন রয়েছেন মন্ত্রিসভায়। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশু) ও আসাদুল হাবিব (দুর্যোগ ও ত্রাণ)। এ বিভাগের প্রতিমন্ত্রীরা হলেন— ফরহাদ হোসেন আজাদ (পানিসম্পদ) ও শামীম কায়সার লিংকন (ধর্ম)।


আরও পড়ুন

নতুন ছয় মন্ত্রীর দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

২২ আগস্ট ২০২৬

খুলনা বিভাগ থেকেও মন্ত্রিসভায় রয়েছেন চারজন। তাদের মধ্যে নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি) ও মো. আসাদুজ্জামান (আইন) পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রীরা হলেন— অনিন্দ্য ইসলাম অমিত (জ্বালানি) ও শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ)।


বরিশাল বিভাগ থেকে পূর্ণমন্ত্রী কেবল আন্দালিভ রহমান পার্থ (তথ্য)। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী রয়েছেন— আহমদ সোহেল মঞ্জুর (গণপূর্ত), রাজিব আহসান (সেতু) ও মো. নুরুল হক নুর (প্রবাসী কল্যাণ)।

ময়মনসিংহ বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত (বিমান)। প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. শরিফুল আলম (বস্ত্র ও পাট), ইয়াসের খান চৌধুরী (তথ্য) ও এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা।

সিলেট বিভাগ থেকে পূর্ণমন্ত্রী দুজন। তারা হলেন আরিফুল হক চৌধুরী (প্রবাসী কল্যাণ) ও খন্দকার আব্দুল মোক্তাদির (শিল্প)। প্রতিমন্ত্রী হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির (পররাষ্ট্র)।

১৮০ দিনে সরকারমন্ত্রিপরিষদমন্ত্রী-প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি