সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভায় ৫ জনকে যুক্ত করে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের কাজে গতি বাড়াতেই এই সংযোজন বলে দাবি করা হচ্ছে। নতুন এই সংযোজনে কিছুটা বদলেছে অঞ্চলভিত্তিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা। হালনাগাদ তথ্য বলছে, মন্ত্রিসভায় মোট সদস্য এখন ৫১ জন। একক বিভাগ হিসেবে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন ঢাকা বিভাগ থেকে। সবচেয়ে কম সিলেট বিভাগের। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এরপর যথাক্রমে রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। কোন ব...