Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আসিফ মাহমুদ

শেখ হাসিনাকে টুল হিসেবে ব্যবহার করছে ভারত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৯
শেখ হাসিনাকে টুল হিসেবে ব্যবহার করছে ভারত

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি টুল হিসেবে ব্যবহার করছে ভারত সরকার— এমনটাই দাবি করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার রাত ৮ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি।

সাবেক এই উপদেষ্টা বললেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট ও সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে অপরাজনীতি চলছে, এতে ভারত সরকার শেখ হাসিনাকে ব্যবহার করছে এবং তিনি তাতে সহযোগিতা করছেন।’

​সংবাদ সম্মেলনে ভারতের হাইকমিশনারের পূর্ববর্তী একটি আশ্বাস স্মরণ করিয়ে দিয়ে তিনি জানালেন, শেখ হাসিনা ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না— এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি নয়া দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনার বক্তব্যের সুযোগ পাওয়া বাংলাদেশ সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা প্রমাণ করে।’

​শেখ হাসিনার সাম্প্রতিক লাইভে ক্রিকেটার সাকিব আল হাসানের যুক্ত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আল হাসান এর আগে বিসিবিকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিলেন এবং সবাই ভেবেছিল তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু এই ঘটনার পর তার অবস্থান সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে।’

আরও পড়ুন

‘নবাব’ আখ্যা দেওয়ার চার মাসেই সাকিবকে ‘দোসর’ বললেন আসিফ

০৬ আগস্ট ২০২৬

​সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ।

লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দিল্লির মাটিতে প্রকাশ্যে কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের গণআকাঙ্ক্ষা ও জাতীয় মর্যাদার প্রতি চরম অবমাননা করেছে। ভারত যেন বাংলাদেশি জনগণকে চিরন্তন ঘৃণার দিকে ঠেলে না দিয়ে, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেয়।

​একইসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার কার্যকরের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে না পারায় বাংলাদেশ সরকারের জবাবদিহিতাও দাবি করে এনসিপি।

এনসিপিশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!