Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি ১৩ দলের

  • নতুন জোটের আত্মপ্রকাশ
  • ১১-২৭ এপ্রিল পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৫৪
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি ১৩ দলের

ছবিঃ আগামীর সময়

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হলো ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন এই জোট। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় ধারাবাহিক কর্মসূচি।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প এবং সার্বভৌমত্ব পড়বে হুমকির মুখে।

জোট নেতারা বলেছেন, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে, যা দেশীয় শিল্পের বিকাশকে করবে বাধাগ্রস্ত। এছাড়া এই চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের সাথে স্বাধীনভাবে বাণিজ্য করার নীতিনির্ধারণী ক্ষমতায় থাকবে হস্তক্ষেপ।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের এখতিয়ার বহির্ভূতভাবে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার ঘটনায় জানানো হয় তীব্র নিন্দা। নেতারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবি জানান।

চুক্তি বাতিল ও জাতীয় স্বার্থ রক্ষায় জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তিন পর্যায়ের কর্মসূচি। আগামী ১১ এপ্রিল ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ; ১৬-২২ এপ্রিল সারা দেশে গণসংযোগ ও প্রচারাভিযান এবং ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি।

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, শুভ্রাংশু চক্রবর্তী (সাম্যবাদী আন্দোলন), ডা. মুশতাক হোসেন (বাংলাদেশ জাসদ), ইকবাল কবির জাহিদ (বিপ্লবী কমিউনিস্ট লীগ), মোশরেফা মিশু (গণতান্ত্রিক বিপ্লবী পার্টি), মাসুদ রানা (বাসদ-মার্কসবাদী) প্রমুখ।

বামপন্থিনতুন জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী