জয়পুরহাট ও নওগাঁ জেলা নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও থাকবেন।




