Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মির্জা ফখরুল

এমাজউদ্দীন আহমদ ছিলেন উদার গণতন্ত্রের সত্যিকারের প্রবক্তা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৩:৫২
এমাজউদ্দীন আহমদ ছিলেন উদার গণতন্ত্রের সত্যিকারের প্রবক্তা

ছবি: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রফেসর এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার’ ও ‘বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি’র যৌথ উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

​পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই স্মরণসভায় বক্তারা এমাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

তারা জানালেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন প্রকৃত অর্থেই ‘জনগণের বুদ্ধিজীবী’। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপসহীন ভূমিকা পালন করে গেছেন। সমাজ পরিবর্তনের জন্য যারা মৌলিক চিন্তা করতেন, তিনি ছিলেন তাদের অন্যতম। জাতীয়তাবাদী ঘরানার রাজনীতির সঙ্গে সখ্য থাকলেও তিনি কখনোই অন্ধ আনুগত্য প্রকাশ করেননি, বরং সত্য প্রকাশে সর্বদা অনড় ছিলেন।

​স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, যারা একটি সুন্দর সমাজ গড়ে তোলার লড়াই করেছেন, আমরা তাদের ভুলে যেতে পারি না। অধ্যাপক এমাজউদ্দীন ছিলেন তেমনি একজন। তিনি ছিলেন সত্যিকারের ‘উদার গণতন্ত্রের’ প্রবক্তা। আজ ছয় বছর হলো তিনি আমাদের মাঝে নেই।'

​নিজের রাজনৈতিক জীবনের আকাঙ্ক্ষা ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল আরও বললেন, ‘আমরা যারা আশির্ধ্ব বয়সে পদার্পণ করেছি, তারা হয়তো পৃথিবীতে আর বেশিদিন নেই। আমরা একটি শান্তিপূর্ণ দেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু বর্তমানে চারপাশে কেবল অশান্তিই দৃশ্যমান। আমাদের প্রধানমন্ত্রীও আজ সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন।’

​অধ্যাপক এমাজউদ্দীনের সরল জীবনযাপনের প্রশংসা করে তিনি জানান, ‘এমাজউদ্দীন আহমদ নিজের জন্য কিছুই করেননি। অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। তবে তার সমস্ত কাজ ছিল মানুষের মুক্তি ও কল্যাণের জন্য। তার প্রদর্শিত পথ ধরে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নই তারা দেখেন।’ ​বক্তব্য শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ স্মরণসভায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল মত দেন, ‘বিরোধীদল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি। বিরোধীদলের অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন। আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করব।’
​
স্মরণসভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলছেন, ‘কিছু মানুষ উপাচার্য পদের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন। কিন্তু অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি উপাচার্য হয়ে ঢাবির সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করেছিলেন।তার মতো একজন আদর্শ বুদ্ধিজীবীকে স্মরণ করতে না পারাটা হবে আমাদের ব্যর্থতা। তিনি শিক্ষকতার পাশাপাশি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দর্শনের চর্চা করে গেছেন।’

​স্মরণসভায় সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী দীর্ঘ ৫০ বছরের স্মৃতিচারণ করেন, ‘১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, তার আগে থেকেই আমি সেখানে শিক্ষকতা করছিলাম। সেই ১৯৭০ থেকে ২০২০ সাল পর্যন্ত আমরা একসঙ্গে পথ চলেছি। তার বহুমুখী প্রতিভার মধ্যে প্রধান পরিচয় ছিল—তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষকতাই ছিল আমাদের মূল ব্রত। আমরা কখনোই ক্লাস ফাঁকি দিয়ে অন্য কিছু করিনি। তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক, কৃতি গবেষক এবং অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। শিক্ষার্থীদের তিনি সন্তানের মতো ভালোবাসতেন।’

​স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার, জাবির অধ্যাপক আবদুল লতিফ মাসুম এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​আলোচনা সভা শেষে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদস্মরণসভামির্জা ফখরুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!