ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সেলিম
আগামীর সময় প্রতিবেদক

আমিনুল ইসলাম সেলিম
ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
সন্ধ্যায় ভাসানী জনশক্তি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



