Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

খন্দকার মারুফ

বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্বে সম্মানিত হয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২০:২৩
বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্বে সম্মানিত হয় বাংলাদেশ

ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন

বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ সম্মানিত হয়। এটি আবারও  প্রমাণিত  হলো বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেছেন, বিএনপি সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকারের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৫ জুন) কুমিল্লা দাউদকান্দির বিটতলা গ্রামে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনকালে জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মারুফ বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৯ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। এতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মর্যাদা অর্জন করে। আজকে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ায় দেশের জন্য নতুন গৌরব ও সম্মানের দ্বার উন্মোচিত হয়েছে। এই দুটি অর্জনই প্রমাণ করে যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আত্মবিশ্বাস, মর্যাদা ও সম্মানের সঙ্গে বাংলাদেশ নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয় এবং বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘২০২৬-এর অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন। ইনশাআল্লাহ তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী গত ১০০ দিনে রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের মনে আশার আলো জাগিয়েছেন। সব মহলে তিনি প্রশংসিত হচ্ছেন। জনগণ আশাবাদী হয়ে উঠেছে।’

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিন প্রমুখ।

খন্দকার মারুফবিএনপিবাংলাদেশতারেক রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise