Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

‘১০০ দিনে ৬২ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন সরকারের’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৬:১৪
‘১০০ দিনে ৬২ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন সরকারের’

সংগৃহীত ছবি

ক্ষমতায় আসার মাত্র ১০০ দিন। সময়ের হিসাবে খুব বেশি নয়, কিন্তু সেই অল্প সময়েই সরকার দাবি করছে— রাষ্ট্রের বহু দিনের স্থবিরতা কাটিয়ে নতুন এক পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক দমনপীড়ন, সংঘাত আর অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এখন নিজেদের প্রথম ১০০ দিনের সাফল্যের হিসাব তুলে ধরছে মানুষের সামনে। সরকারের ভাষ্য, এ সময়েই মন্ত্রিসভার নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বড় অংশ বাস্তবায়িত হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে ফিরতে শুরু করেছে স্বস্তি আর রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখা যাচ্ছে নতুন গতি।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে সরকারের এই ১০০ দিনের কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, ‘বিগত সময়ে লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে বিএনপি সরকার। মাত্র ১০০ দিনেই তার দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে।’ তার দাবি, সরকার গঠনের পর থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার মোট ১০টি বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৭টি এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। শতাংশের হিসাবে ৬২ ভাগ। অন্য সিদ্ধান্তগুলোও বাস্তবায়নের পথে রয়েছে।

ড. মাহদী আমিন সরকারের এই কার্যক্রমকে ‘দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে, যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে। বিশেষ করে খেটে খাওয়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়। মাহদী আমিন বলেছেন, ‘গুম-খুন, হামলা-মামলা আর দমনপীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন মানবাধিকার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ড স্থাপনে কাজ করছে।’ তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, বাকস্বাধীনতার আড়ালে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর রাজনীতি দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

স্বাস্থ্য খাতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানালেন, বিদেশ থেকে হামের টিকা এনে গত তিন মাসে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত না হয়, সে লক্ষ্যেই সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অপতথ্য ও চরিত্র হনন ঠেকাতে আইনি সংস্কারের কথাও বলেছেন মাহদী আমিন। তিনি জানালেন, জনগণের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সামনের দিনগুলোতে এ মামলায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেছেন, ‘সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী বিষয় এটি। এ বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই।’

মাহদী আমিন দাবি করেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মাত্র ১০০ দিনের পথচলায় দেশের নানা ক্ষেত্রে দৃশ্যমান, সুস্পষ্ট ও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষমতায়ন, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার এক নতুন, দৃঢ় ও ইতিবাচক মেলবন্ধন। গৃহীত বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি ও শৃঙ্খলা। সরকারের রূপকল্পে দেশের ২০ কোটি মানুষ যদি একসঙ্গে কাজ করে, তরুণ ও নারীরা যদি ক্ষমতায়িত হন, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা অবশ্যই একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে বলেছেন, ‘বিএনপি সরকার বৃক্ষপ্রেমী সরকার।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব হাসান শিপলু, সুজন মাহমুদ, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ, নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।

বিএনপিসরকারের ১০০ দিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা