Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

স্থান পরিবর্তন, ১ ডিসেম্বর বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
শেয়ার করুন:
স্থান পরিবর্তন, ১ ডিসেম্বর বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে

ক্ষমতাসীন বিএনপির ১ ডিসেম্বরে সমাবেশের স্থান পরিবর্তন হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে এই সমাবেশ হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে।

আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে এই সমাবেশ দিয়ে। এতে প্রধান অতিথি থাকছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

স্থান পরিবর্তনের কারণ তুলে ধরে রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে।’

সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী অর্থাৎ বিজয়নগরের দিকে। সমাবেশ শুরু হবে দুপুর ২টায়।

‘কিসের লকডাউন’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। তাদের ‘লকডাউন’ কর্মসূচির খবরও সোশ্যাল মিডিয়ায় আসছে।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রিজভী বলেন, ‘কিসের লকডাউন? দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো লকডাউন নেই।’

‘বেআইনি সংগঠন কিছু বলল, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না,’ বলেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলছিলেন, পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ‘বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকেই ব্যবস্থা নিতে হবে। শান্তিপ্রিয় মানুষ যেন নিরাপত্তা বোধ করে, সে দায়িত্ব সরকারের।’

বিএনপিনয়া পল্টনসমাবেশলকডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার