Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হাসিনাকে নাগরিকত্ব দিয়ে ভারতেই রেখে দেন : রাশেদ খাঁন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:১৫
শেয়ার করুন:
হাসিনাকে নাগরিকত্ব দিয়ে ভারতেই রেখে দেন : রাশেদ খাঁন

রাশেদ খাঁন—ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ নাগরিকত্ব দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

তিনি বলেছেন, ‘দণ্ডিত অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান। এটা কি মামা বাড়ির আবদার? মোদি সরকারকে বলব— আপনারা তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’— শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাশেদ খাঁন বলছিলেন, ‘বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চাই না।’

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে, শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।’

তিনি আরও বললেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা যতই যা বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্রপথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, জ্বালাও-পোড়াও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে— এটা অবিশ্বাস্য।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল দল-মত-নির্বিশেষে সবার। সে সময় একেক দল একেকভাবে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে একদফা দাবিতে ঐকমত্য হয়েছিল।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ডা. ডোনার বলছিলেন, ‘এখন তো বিএনপি ক্ষমতায় আছে। দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়? আমাদের সরকার তো তাকে ফেরত চায়। রায় হয়ে গেছে। এখন বাস্তবায়ন হবে, চলে আসেন।’

সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনো আপস নেই। শর্ত দিয়ে কোনো ঐক্য হয় না। এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের তীর্থস্থান গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সেখানে দেশের সকল সন্ত্রাসীদের জড়ো করে তাণ্ডব চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের পক্ষে এখনো সাফাই গাইছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তার করতে হবে।

‘আমরা বাংলাদেশি’ সংগঠনের নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রমুখ।

হাসিনাভারতনাগরিকত্বরাশেদ খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই