Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

বন্যার্তদের সহায়তায় জরুরি নির্দেশনা ও মেডিকেল টিম গঠন যুবদলের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২২:৫১
বন্যার্তদের সহায়তায় জরুরি নির্দেশনা ও মেডিকেল টিম গঠন যুবদলের

বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার নেতাদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে একটি মেডিকেল টিম গঠন করেছে সংগঠনটি।

আজ শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশনা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে তারা বলেছেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে।
এ অবস্থায় পানিবন্দি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে যুবদল।


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত ছাদেকুরেরও জুটল পদোন্নতি

০৯ জুলাই ২০২৬


নির্দেশনাবলীর মধ্যে রয়েছে— স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে থেকে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ; বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন, স্যানিটারি সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ; শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান; প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে গঠিত মেডিকেল টিম এর সদস্যদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে পরামর্শ গ্রহণ এবং বিশেষ পরিস্থিতিতে দুর্গত এলাকায় মেডিকেল টিমের সদস্যদের উপস্থিতির প্রয়োজন হলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।

বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহদী আমিন

১০ জুলাই ২০২৬


মেডিকেল টিম গঠন

পানিবন্দি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তার লক্ষ্য মেডিকেল টিম গঠন করেছে যুবদল।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে সমন্বয়ক করে এই টিম গঠন করা হয়েছে।

টিমের অন্য সদস্যরা হলেন— যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান ও ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন ও ডা. আল মামুন হাসান খান এমিল।

গতকাল শুক্রবার যুবদলের যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেডিকেল টিম গঠনের বিষয়টি জানানো হয়।

যুবদলবন্যাআকস্মিক বন্যা
    শেয়ার করুন:
    Advertisement
    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    advertiseadvertise