Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কাদের নিশ্চিহ্ন করতে চান— প্রশ্ন প্রতিমন্ত্রী টুকুর

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২২:৫৮
কাদের নিশ্চিহ্ন করতে চান— প্রশ্ন প্রতিমন্ত্রী টুকুর

সংগৃহীত ছবি

দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দলকে দায়িত্বশীলতার সাথে কথা বলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। এটি কোনো 'আমি-ডামির সরকার' নয়। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দেবেন, কাদেরকে? নিশ্চিহ্ন করে দেবেন, কাদেরকে?’

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রোববার (২৬ এপ্রিল) এসব কথা বলেছেন টুকু।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ‘আমি কাউকে মোনাফেক বলছি না এই সংসদে। জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। আইন পাস করার জন্যই জনগণ আমাদের এখানে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। উনারা বেলাইনেও চলতে চায়।’

বিরোধী দল পতিত আওয়ামী লীগের মতো আচরণ করছে বলে মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন টুকু। তার অভিমত, ৭১-এ মনে হয় আওয়ামী লীগই সব করেছে, আর কেউ যুদ্ধ করেনি; এই ধরনের আচরণ করেছে আওয়ামী লীগ। ইদানীং ওই রোগ তাদের (বিরোধী দল) ভেতরে ঢুকেছে। জুলাই আন্দোলন শুধু তারাই করেছে, আর কেউ করেনি।

টুকু উল্লেখ করেন, ‘আজকের এই সংসদ ঐক্যবদ্ধতার সংসদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছেন, তারা এই সংসদে এসেছেন। কথায় কথায় বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ ঢুকে গেছে। এটা দুই মাসের সরকার, পাঁচ বছরের সরকার না। শুরুই করলাম না, তার আগেই এত অভিযোগ।’

তিনি আরও যোগ করেন, ‘এ দুই মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী কী হয়েছে, সেই কথাগুলো কিন্তু একবারও বলছেন না। এই দুই মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোনো সরকার থাকলে সেই সাহস করত না।’

বিএনপির ইতিহাস প্রসঙ্গে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এরপর ’৭৫-এর আন্দোলন থেকে শুরু করে তিনটি গণঅভ্যুত্থান হয়েছে, সবগুলোতেই নেতৃত্ব দিয়েছে বিএনপি।

‘গত ১৭ বছর ধরে আন্দোলনের মাধ্যমে বিএনপি এ অবস্থানে এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। যারা আমি-ডামি নির্বাচন করে, জনগণ থেকে প্রত্যাখ্যাত, তাদের সঙ্গে বিএনপির তুলনা করেন, আমি তাদের কথাবার্তায় মিল খুঁজে পাই না।’

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বললেন, ‘আপনারা ১৯৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সব নারী ভোটারের প্রতি, যারা বেহেস্তের প্রলোভন প্রত্যাখ্যান করে নির্বাচিত করেছেন বিএনপিকে।’

সুলতান সালাউদ্দিন টুকুমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকাদের নিশ্চিহ্ন করতে চান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি