ঐতিহ্যবাহী পাটের হাট
শামীম-উস-সালেহীন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে বসে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পাটের হাট। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই হাটটি এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটের বাণিজ্যকেন্দ্র। প্রতি শুক্র ও সোমবার মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার কৃষকেরা নৌকা ও ট্রলারে করে পাট নিয়ে আসেন। ভোরের আলো ফুটতেই পদ্মার বুকে জড়ো হতে থাকে একের পর এক নৌকা ও ট্রলার। বাজারে জায়গার সংকুলান না হওয়ায় পদ্মার তীর ও নদীর বিস্তীর্ণ অংশ জুড়ে চলে বেচাকেনা। নদীতে অপেক্ষমাণ বড় ট্রলারে পাইকারদের সঙ্গে কৃষকদের চলে দরদাম ও লেনদেন। হাটের দিনে কৃষক, পাইকার ও নৌযানের ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পদ্মার জলরাশি ও তীরবর্তী এলাকা। ছবিগুলো শুক্রবার মুন্সীগঞ্জের দিঘিরপাড় থেকে তোলা।
১

আড়ত থেকে ট্রলারে তোলার জন্য পাটের আঁটি নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
২

ট্রলারে তোলার জন্য এক শ্রমিকের মাথায় তুলে দেওয়া হচ্ছে পাটের আঁটি
৩

ট্রলারভর্তি পাটের স্তূপ থেকে আঁটি গুছিয়ে রাখছেন শ্রমিকেরা
৪

ভারী বোঝা মাথায় নিয়ে ট্রলারে উঠছেন এক শ্রমিক
৫

খোলা আকাশের নিচে পাটের বিশাল স্তূপের দুই পাশে দাঁড়িয়ে আঁটি সামলাচ্ছেন শ্রমিকেরা
৬

পাটের বিশাল আঁটির আড়ালে প্রায় অদৃশ্য এক শ্রমিক
৭

ট্রলারের ওপর পাটের আঁটি গুছিয়ে রাখছেন এক শ্রমিক
৮

দুপুরের প্রচণ্ড রোদ উপেক্ষা করে পাট ওঠানো-নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা
৯




