চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ আর শিক্ষকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়োগের ৫৬ দিনে সরিয়ে দেওয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। একই দাবি তুলেছেন শিক্ষকরাও। মধ্যরাত পর্যন্ত মিছিল-সমাবেশে উত্তাল থাকার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে আবার বিক্ষোভ শুরু করেন। ঘোষণা দেন কমপ্লিট শাটডাউনের। এই আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত মূল ফটক পাহারা দেন। কেউ ফুটবল খেলে আবার কেউ আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। তাদের দাবি, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপন বাতিল করে সাবেক উপাচার্য সায়েম স্যারকে আবার দায়িত্ব ফিরিয়ে দিতে হবে।

ঝুম বৃষ্টিতে মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন।

অ্যাকাডেমিক ভবনের সব দরজায় তালা লাগানো হয়েছে।

চুয়েট প্রধান ফটকে তালা লাগাছেন শিক্ষার্থীরা।

পুরনো ভিসিকে আবার ফিরে পেতে কমপ্লিট শাটডাউন ব্যানার টানানো হয়েছে।

তালা ঝুলছে অ্যাকাডেমিক ভবনে।

ফুটবল খেলে সময় পার করছেন শিক্ষার্থীরা।




