পাঠকের লেখা
সংস্কৃতিবান্ধব বাজেট চাই

গ্রাফিকস: আগামীর সময়
একটি জাতির প্রকৃত উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ কিংবা প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সেই জাতির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশের মধ্যেই তার প্রকৃত মর্যাদা নিহিত। তাই এবারের জাতীয় বাজেটে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বাজেট বৃদ্ধি সময়ের দাবি।
পৃথিবীর উন্নত দেশগুলোতে কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিসেবীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী, ভাতা, আবাসন সুবিধা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেক গুণী কবি ও সাহিত্যিক জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে ভোগেন।
তাই নতুন জাতীয় বাজেটে জেলা-উপজেলা পর্যায়ে উল্লেখযোগ্য কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের জন্য ‘লেখক ভাতা’ চালু করা অত্যন্ত জরুরি।
লেখক : মিলন সব্যসাচী (কবি ও গীতিকার, মাদারীপুর)




