Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

মাল্টা ও মাল্টামিলিয়নিয়ার

agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১২
মাল্টা ও মাল্টামিলিয়নিয়ার

গ্রাফিকস: আগামীর সময়

শ্রদ্ধেয়

মাল্টা বিক্রেতা ভাই,

নিত্যদিনের আলু-পটোলের বাজারে যখন আমাদের নাভিশ্বাস, ঠিক তখনই ঢাকার বাজারে আমদানি করা মাল্টার অভূতপূর্ব মূল্যবৃদ্ধির খবরে যথেষ্ট পুলকিত বোধ করছি। পাইকারি বাজারে মাত্র ৮৭ টাকায় কেনা মাল্টা খুচরা বাজারে ৫২০ টাকায় বিক্রি করার এই অলৌকিক ও জাদুকরী দক্ষতার জন্য আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা ও সালাম। বলা বাহুল্য, আমি আপনাদের উচ্চমূল্যের ফলের দোকানে পারতপক্ষে পা রাখি না। ভিটামিন সি-এর দরকার পড়লে পেয়ারা-আমলকী কিনি।

তবে আপনার এই জব্বর ব্যবসায়ী নীতি দেখে আমাদের এলাকার সব জোেচ্চার, পকেটমার আর বড় বড় করপোরেট ডাকাত লজ্জায় মুখ লুকিয়ে বসে আছে। তারা সবাই ভাবছে— হায়! এত কষ্ট করে, এত ঝুঁকি নিয়ে কেন যে মানুষের পকেট কাটি; তার চেয়ে একটা ফলের দোকান দিলেই তো হতো! মাত্র ৮৭ টাকার মাল্টাকে রাতারাতি ৫২০ টাকা বানিয়ে ফেলার এই যে আলাদিনের চেরাগ মার্কা প্রতিভা, এটার জন্য আপনাকে অর্থনীতিতে নোবেল দেওয়া উচিত।

আমরা সাধারণ ক্রেতারা আসলে বড়ই মূর্খ। আমরা মনে করি, আপনি শুধু একটা ফল বিক্রি করছেন। কিন্তু না! আপনি আসলে সেই ফলের সঙ্গে সঙ্গে আভিজাত্য, বিলাসিতা আর জীবনের চরম শিক্ষা বিক্রি করছেন। যারা আপনার দোকান থেকে এসব উচ্চমূল্যের ফল কেনেন, তাদের তো মধ্যযুগীয় সম্রাট মনে হয়, যিনি প্রজাদের রক্তচোষা খাজনার টাকায় স্বর্ণের মাল্টা কিনে প্রতিটি কোয়ার সঙ্গে যেন তরল সোনা গলাধঃকরণ করছেন।

যারা আপনার দোকান থেকে এসব উচ্চমূল্যের ফল কেনেন তাদের তো মধ্যযুগীয় সম্রাট মনে হয়

হে বাজারের মহৎ সিন্ডিকেট ব্যবসায়ী ভাইরা, আপনারা অতি সাধারণ আমদানি করা ফলকে এক লাফে ‘লাক্সারিয়াস’ বা বিলাসী দ্রব্যে পরিণত করেছেন, এ কী কম কথা। ৮৭ টাকার মাল্টা যদি ৮৭ টাকাতেই বিক্রি হতো, তবে তো আমাদের মতো ছাপোষা লোক বা এমনকি রিকশাওয়ালারাও অনায়াসে কিনে খেতে পারত। তখন বড়লোকদের আলাদা মর্যাদা কোথায় থাকত? এখন ৫২০ টাকা কেজির মাল্টা কিনে যখন ওনারা বাসায় ফেরেন, তখন প্রতিবেশীরাও আড়াল থেকে তাদের দেখিয়ে বলে— দ্যাখ দ্যাখ, ওই যে উনি, মাল্টামিলিয়নিয়ার।

হে বাজারের অদৃশ্য ঈশ্বরগণ, আপনারা মাল্টার দাম ১০০০ টাকা কেজি করেন। আপনাদের এই মুনাফা লাভের মহোৎসব বন্ধ না হোক। আপনাদের সিন্ডিকেটের যূপকাষ্ঠে বলি হওয়ার জন্য খদ্দেরের অভাব হবে না। আপনার এই অবিশ্বাস্য লাভ আর আমাদের পকেট ফাঁকা করার মহোৎসব চিরজীবী হোক!

ইতি

দূর থেকে সালাম ঠোকা এক হতভাগা ক্রেতা

 

আগামীর চোখসিন্ডিকেটমাল্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে