Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ, প্রশ্ন গ্রামীণ ব্যাংকের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৯
শেয়ার করুন:
গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ, প্রশ্ন গ্রামীণ ব্যাংকের

চলমান রাজনৈতিক সহিংসতা মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তু করায় উদ্বেগ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত কিছু দিনে নানা প্রান্তে ২২টি শাখায় আগুন ধরানো হয়েছে জানিয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ? মানবিক গ্রামীণ ব্যাংকের পাশে থাকুন।’

বিজ্ঞপ্তিতে সর্ব সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরে বলা হয়, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কোটি মানুষের মূলধন সংস্থানের এই প্রতিষ্ঠানে আগুন দিয়ে কার কী সুবিধা— এই প্রশ্ন তোলার পাশাপাশি গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সরকার ও ঋণগ্রহীতাদের অর্থে মূলধন গড়ে ড. মুহাম্মদ ইউনূসের হাত দিয়ে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নোবেল পুরস্কার জয় করেন যৌথভাবে।

গরিবের ব্যাংকার হিসেবে পরিচিতি পাওয়া ড. ইউনূস প্রতিষ্ঠাকাল থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তাকে পদচ্যুত করে। তা নিয়ে আইনি লড়াই চালিয়ে হেরে যান তিনি। পরে আওয়ামী লীগ আমলে নানা ধরনের হয়রানির মুখে পড়ার অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন

স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

১৮ নভেম্বর ২০২৬

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তার প্রধান হন ড. ইউনূস। তার সরকারই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে তার দল আওয়ামী লীগের সমর্থকদের সক্রিয়তা দেখা যাচ্ছে।

এর মধ্যে বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং বাসে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরানো হচ্ছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা তা করছে বলে বিএনপি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নাশকতার কথা বলা হলেও সেজন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করা হয়নি।

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন পুঁজির ব্যবস্থা করে আসছে। এর মাধ্যমে কোটি নারী গ্রাহক অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন। প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের সঞ্চয়ের একটি আস্থার ঠিকানা হিসেবেও পরিচিত।

গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ৯ জন পরিচালক প্রতিনিধিত্ব করেন।

গ্রামীণ ব্যাংকআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন