Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চিঠি

বর্ষাকালের কাছে লেখা দ্বিতীয় চিঠি

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:৩২
বর্ষাকালের কাছে লেখা দ্বিতীয় চিঠি

ছবি: এআই

এই চিঠিটা বর্ষাকালের কাছে লেখা দ্বিতীয় চিঠি। তাহলে প্রথম চিঠি কে লিখেছিল? সে তো লিখেছিলেন কবি কালিদাশ এখন থেকে প্রায় ‘ষোল শ’ বছর আগে। আর তৃতীয় চিঠিটা ভবিষ্যতের কোন বর্ষাকালের ডাকবাক্সে পৌঁছাবে তা বলা শক্ত।

বৃষ্টি ঝরছে। কখনো অবিশ্রান্ত, কখনো ঝিরঝির করে। আকাশ এক ধূসর খামের মধ্যে গুটিয়ে ফেলেছে সব আলোর রেখা। গাছপালাগুলো আবিশ্রান্ত বর্ষণে ভিজে গিয়ে জবুথবু। বৃষ্টি পেয়ে পাতার শরীরে চকচক করছে সবুজ অন্ধকার। কোথাও ছাতা মাথায় পথ চলতে চোখে পড়ে ফুটেছে রক্তজবা আর স্পাইডার লিলি। বর্ষায় বাঙালির ইলিশ মাছ আর খিচুড়ি তত্ত্ব প্রায় ব্যর্থ এখন। বুদ্ধদেব বসু লিখেছিলেন জলের উজ্জ্বল শস্য ইলিশ। সেই শস্য এখন অগ্নিমূল্য হয়ে ধরাছোঁয়ার বাইরে। বৃষ্টিতে পাহাড় ভেঙে ধস নামছে, তলিয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামগঞ্জের অসহায় মানুষ। রাজধানীতে বৃষ্টির জমা জল দখল নিয়েছে রাজপথ আর গলির। জীবন থমকে গেছে ভারী বর্ষণে। এরকম সময়ে বর্ষার মেঘের প্রতি লেখা প্রথম চিঠির খোঁজ কে রাখে, কে পড়বে দ্বিতীয় চিঠি? তবুও এই গভীর বৃষ্টি কোথায় যেন উড়িয়ে নিয়ে যায় আমাদের মন। ধূসর অতীত থেকে উঠে আসে পুকুরে ছিপ ফেলে বসে থাকা ছায়ামূর্তি, বাইরের উঠানে মাধবীলতার ঝাড়ের তলায় দাঁড়ানো রঙচটা একলা সাইকেলের আঁকা আলস দিনের ছবি। এমন বৃষ্টির দিনে কে সাইকেল চালিয়ে যায় গ্রামের বাজারে? চায়ের দোকানে জমা অন্ধকার দিন শরীরে মেখে কে বসে থাকে? কে ভুলে যায় ওষুধ কেনার কথা? তখন আকাশ থেকে নেমে আসা জলের অজস্র চূর্ণকণা দেখতে ইচ্ছে করে শুধু। দিগন্তে টেনে দেওয়া বৃষ্টির ধূসর পর্দার দিকে আর কিছু ভাবতে ইচ্ছে করে না।

দুধের ঘটি ঘুমিয়ে আছে ওষুধের দোকানের বারান্দায়। খড়ের গাদা ভিজে যাচ্ছে অফুরান বৃষ্টিতে। ভিজছে মন্থর খালে মাছের আশায় পেতে রাখা কারও জাল। এরকম দিন কোথাও নিয়ে যায় না কাউকে। শুধু বসে নিমগ্ন বসে থাকার ভঙ্গির  ভেতরে প্রবাহিত হয় যেন একটা জীবন। সে জীবনের কোনো চাওয়া নেই, ভোরবেলা ঘুম ভেঙে উঠে ভাড়া করা বাহন পাওয়ার দৌড় নেই, ব্যস্ত ফোন নেই, ভারী কাচের জানালায় বৃষ্টির ছাঁট উপেক্ষা করে জরুরি মিটিং নেই।

শহুরে জীবন শক্ত নিগড়ে বাঁধা। আজকাল শহরের ঘরবাড়িতে কোনো ভেন্টিলেটার নেই। তবুও এই বর্ষায় কেউ আকাশ দেখার স্বপ্ন দেখে হয়তো। সে আকাশ তাকে ছাতা ছাড়াই গভীর বৃষ্টিতে পথে বের হওয়ার স্বপ্ন দেখায়। আকাশ তাকে বলে আজ কোনো কাজ নেই। বাঙালির অভিধানে গুলতানি শব্দটা বোধ করি অন্য ভাষার অভিধানে এতটাই অকর্মক নয়। ইংরেজরা বলে, ‘গসেপিং’। আরেকটু আধুনিক করে বললে বলা যায় ‘চিট-চ্যাট’। এসব শব্দবন্ধে সাহেবীআনার চাল আছে কিন্তু মনটা অনুপস্থিত বলে মনে হয়। বাইরে বৃষ্টি আর ঘরের ভেতরে মেঝেতে মাদুর বিছিয়ে বসে সর্ষের তেল মাখা মুরগি আর গরম চায়ের অলস অবসর পৃথিবীতে আর কোথায় মিলবে? অফিসে কাজের সমুদ্র থেকে আলতো করে নিজেকে খসিয়ে নিয়ে কোনো বৃষ্টির দুপুরে কে নিজেকে তাড়িয়ে নিতে পারে নিভৃতিতে? বর্ষার তুমুল বৃষ্টির দিনে শার্টের বুক পকেটে একশ কাজের ফর্দকে উপেক্ষা করার দুঃসাহস বাঙালি ছাড়া আর কারও নেই।

কবি আবুল হাসান কবিতায় লিখেছেন, ‘প্রতিটি বৃষ্টির ফোঁটাকে মনে হয় তোমার পায়ের পাতার শব্দ।’ আবার কবি আবিদ আজাদের কবিতায়, ‘বৃষ্টি নামে টাপুরটুপুর/ বৃষ্টি নামে টাইপরাইটারের শব্দে মতিঝিলে।’ বৃষ্টি জানালার কাচের গায়ে স্নিগ্ধ ছবি আঁকে। সেই ছবি দেখতে দেখতে কোনো নাগরিক ভুলে যায় জীবন তাকে তাড়া করে ফিরছে এই নিষ্করুণ শহরে। তার ব্যক্তিগত চশমার কাচে বিন্দু বিন্দু বৃষ্টি জমা হয়ে তৈরি করে অচেনা সমুদ্দুর।

বর্ষাকাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    advertiseadvertise