Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

আশার আগুনে রান্না

agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:০০
আশার আগুনে রান্না

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে বৈদ্যুতিক শর্টসার্কিটের বদৌলতে এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা গ্যাসহীন জীবনযাপন করছি, অর্থাৎ চুলায় গ্যাস নেই। আপনার বাসায় চুলা জ্বলছে? ওহ! ভুলেই গেছি, ‘ভিআইপি লাইন’ বলে তো একটা কথা আছে। আমার ঘর থেকে মন্ত্রিপাড়া অনেক দূরে। দুষ্টু লোকেরা বলে, মন্ত্রীরাও জনগণ থেকে দূরে। ফলে আপনার কাছ থেকে ‘সাইডলাইন’ নেওয়ার আবদার করারও সুযোগ নেই। গণমাধ্যম মারফত জানতে পারলাম, আজ-কালের মধ্যে প্রতিদিন ৩০-৪০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও পাঁচ-ছয় দিন লাগবে। ততদিন কি আমরা ‘আশার আগুনে’ রান্না চালিয়ে নেব?

পরিসংখ্যান বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট আর সরবরাহ ২৬৫ কোটি। অর্থাৎ এক-তৃতীয়াংশ ঘাটতি নিয়ে আমরা অভ্যস্ত ছিলাম। গ্যাস বিপর্যয়ের এক সপ্তাহে তা নেমে এলো ২১০ কোটিতে। তারপর শুরু হলো ধৈর্যের পরীক্ষা। কেউ কেউ তো মাটির চুলায় রান্না করতে শুরু করলেন! আমার সে পরিস্থিতি নেই। ফলে চুলায় গ্যাস না থাকলেও খাবারের অনিয়মে পেটে ঠিকই গ্যাস জ্বমেছে।

শুধু কি রান্নাঘর? শিল্পকারখানাতেও স্থবিরতা নেমে এসেছে। সময়মতো পণ্য ডেলিভারি করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পোশাক খাতের উদ্যোক্তারা। অন্যদিকে, সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে সিএনজিচািলত অটোরিকশার মাইলব্যাপী লাইন দেখলে মনে হয়– কোনো উৎসবের প্রস্তুতি চলছে! গ্যাসের সংকটে বিদ্যুতের উৎপাদনও কমে গেছে, যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। আসলে যেকোনো জ্বালানি সংকটের শেষ আঘাতটি আমজনতার পেটেই লাগে। পেট বেচারা কত দিকের আঘাত সামলাবে! তারও তো সহ্যক্ষমতার শেষ আছে!

তাই আশার আগুন পুরোপুরি নিভে যাওয়ার আগেই গ্যাস সংকটের সমাধানের কার্যকর রাস্তা খুঁজুন। এভাবে আশার আগুনের ওপর নির্ভর করতে থাকলে আশার আগুনেরও সংকট দেখা দিতে পারে। গ্যাসের রিজার্ভ বাড়ানো যায়, কিন্তু আশার আগুনের রিজার্ভ বাড়ানো

যায় না। আমদানি করার তো সুযোগই নেই। ‘আশার আগুনের জাহাজ’ কাল বন্দরে ভিড়ছে বলে জনগণকে আশা দেওয়ারও রাস্তা নেই। এবার রান্নাঘরের চুলাটা জ্বলুক। প্রকৃত গ্যাসের আগুনেই দুমুঠো ফুটিয়ে খেয়ে বাঁচতে চাই।

ইতি

এক নাগরিক

বিদ্যুৎজ্বালানিখনিজসম্পদমন্ত্রীএলএনজি টার্মিনালবৈদ্যুতিক শর্টসার্কিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর