বরাবরবিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীমহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে বৈদ্যুতিক শর্টসার্কিটের বদৌলতে এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা গ্যাসহীন জীবনযাপন করছি, অর্থাৎ চুলায় গ্যাস নেই। আপনার বাসায় চুলা জ্বলছে? ওহ! ভুলেই গেছি, ‘ভিআইপি লাইন’ বলে তো একটা কথা আছে। আমার ঘর থেকে মন্ত্রিপাড়া অনেক দূরে। দুষ্টু লোকেরা বলে, মন্ত্রীরাও জনগণ থেকে দূরে। ফলে আপনার কাছ থেকে ‘সাইডলাইন’ নেওয়ার আবদার করারও সুযোগ নেই। গণমাধ্যম মারফত জানতে পারলাম, আজ-কালের মধ্যে প্রতিদিন ৩০-৪০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। তব...