Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাক্ষাৎকার

বিশ্বকে যুদ্ধের প্রস্তুতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে

সাঈদ জুবেরী
সাঈদ জুবেরী
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৯
শেয়ার করুন:
বিশ্বকে যুদ্ধের প্রস্তুতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বরাজনীতিতে একদিকে বৃহৎ শক্তিগুলোর শান্তির ঘোষণা, অন্যদিকে ইউরোপের সামরিক প্রস্তুতি, ইউক্রেন যুদ্ধ, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ এবং ইরানকে ঘিরে সংঘাত— সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  এ পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য কী ধরনের প্রস্তুতি জরুরি? এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ কথা বলেছেন আগামীর সময়ের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাঈদ জুবেরী

প্রশ্ন: এপেক সম্মেলনে শি, পুতিন ও ট্রাম্পের শান্তির ঘোষণার পরপরই ইউরোপে ব্যাপক সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে। শান্তির ভাষা আর যুদ্ধের প্রস্তুতির এই বৈপরীত্য কেন?

ইমতিয়াজ আহমেদ: এর একটি বড় কারণ হলো, অস্ত্রশিল্প ও সামরিক-শিল্প কাঠামো। যারা অস্ত্র তৈরি করে, তাদের জন্য বিকল্প কোনো কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত ইউরোপ বা আমেরিকা যতই শান্তির কথা বলুক, বড় আকারে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসা কঠিন। অস্ত্রশিল্পের সঙ্গে অর্থনীতি, কর্মসংস্থান এবং রাষ্ট্রের নীতিনির্ধারণী কাঠামোর গভীর সম্পর্ক রয়েছে।

ইউরোপ এখন নিজেই একটি কাঠামো তৈরি করতে চাইছে, আমেরিকা থেকে আলাদা হয়ে। এটি সেই উদ্যোগের বহিঃপ্রকাশ কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। ইউরোপের অর্থনীতি এবং সামরিক কাঠামোর সঙ্গে আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গভীর সম্পর্ক রয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে নিজস্ব শক্তি-কাঠামো তৈরি করা সহজ নয়।

একই সঙ্গে ইউরোপের অর্থনীতি প্রচণ্ড চাপে রয়েছে। রাশিয়ার সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি করে ইউরোপ যে ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে জ্বালানি খাতে, তা থেকে বেরিয়ে আসার জন্যও তাকে নতুন কাঠামো তৈরি করতে হবে। ইউরোপ এখন একটি শক্তি হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে।

প্রশ্ন: যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা সম্প্রসারণের প্রবণতা দেখা যাচ্ছে। ইউরোপের নীতিনির্ধারকরা কি সত্যিই মনে করছেন, বৃহত্তর সামরিক সংঘাতের দিকে বিশ্ব এগোচ্ছে?

ইমতিয়াজ আহমেদ: এমনিতেই ইউক্রেন যুদ্ধের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে থেকে ইউরোপ প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে। জনগণও এই যুদ্ধ থেকে সরে আসতে চাইছে। আমরা প্যারিস, জার্মানি, ইতালি এবং ইউরোপের বিভিন্ন শহরে জনগণের বিক্ষোভ দেখেছি। কিন্তু ইউরোপের নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে আমেরিকার ওপর নির্ভরশীল ছিলেন। এখন আমেরিকা চাইছে ইউরোপ নিজের প্রতিরক্ষা ব্যয়ের বোঝা আরও বাড়াক। ফলে ইউরোপ ভাবছে, আমেরিকার ওপর নির্ভর না করে নিজেই কি একটি কাঠামো তৈরি করতে পারে?

রিজার্ভ ফোর্স প্রস্তুত করা, নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা— এসবের মধ্য দিয়ে হয়তো ইউরোপ দেখাতে চাইছে তার নিজস্ব সামরিক কাঠামো রয়েছে। আবার ইউরোপের সামরিক-শিল্প কাঠামোর সঙ্গে যুক্ত কিছু পক্ষও চাইতে পারে না, চীন, রাশিয়া ও ট্রাম্পের আমেরিকার মধ্যে এমন কোনো সমঝোতা হোক— যেখানে ইউরোপের ভূমিকা থাকবে না।

প্রশ্ন: এপেক সম্মেলনে ট্রাম্প-পুতিনের ব্যক্তিগত ঘনিষ্ঠতার ছবি কি ইউরোপকে আলাদা করে দুশ্চিন্তায় ফেলেছে? পশ্চিমা জোটের ভেতরে কি নতুন বিভাজন সৃষ্টি হচ্ছে?

ইমতিয়াজ আহমেদ: বিভাজন তো পরিষ্কার। আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্কেও ফাটল সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে নাটকের অংশ হিসেবে দেখলেও ফাটল যে পড়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। ফ্রান্সের সঙ্গেও আমেরিকার সম্পর্কে বড় ধরনের পরিবর্তন হয়েছে।

বাংলাদেশের বোয়িং কেনার বিষয়টি নিয়ে আমরা দেখেছি। অর্থাৎ বোয়িং ও এয়ারবাসের প্রতিযোগিতার মধ্যেও বোঝা যাচ্ছে, তারা সবক্ষেত্রে একসঙ্গে নেই।

ইউক্রেন যুদ্ধে ইউরোপ প্রচুর বিনিয়োগ করেছে। এখন আমেরিকা যদি সেখান থেকে সরে গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে ইউরোপের বিনিয়োগের কী হবে? ইউরোপের অর্থনীতি এর মধ্যে চাপে রয়েছে। জার্মানির মতো দেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইবে, বিশেষ করে জ্বালানি খাতে। কিন্তু সেই সুযোগ এখন সৃষ্টি হচ্ছে না।

আগে আমেরিকাকেন্দ্রিক ইউরোপ ছিল। এখন ইউরোপ বাধ্য হচ্ছে ইউরোপকেন্দ্রিক একটি কাঠামো তৈরি করতে। পৃথিবী বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে, আর এ সম্মেলনে ইউরোপকে কার্যত বাদ দিয়ে তিনটি বড় শক্তির আলাদা বসার বিষয়টি ইউরোপের অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়।

ইউরোপ ভাবছে, আমেরিকার ওপর নির্ভর না করে নিজেই কি একটি কাঠামো তৈরি করতে পারে? রিজার্ভ ফোর্স প্রস্তুত করা, নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা— এসবের মধ্য দিয়ে হয়তো ইউরোপ দেখাতে চাইছে তার নিজস্ব সামরিক কাঠামো রয়েছে। আবার ইউরোপের সামরিক-শিল্প কাঠামোর সঙ্গে যুক্ত কিছু পক্ষও চাইতে পারে না, চীন, রাশিয়া ও ট্রাম্পের আমেরিকার মধ্যে এমন কোনো সমঝোতা হোক— যেখানে ইউরোপের ভূমিকা থাকবে না

প্রশ্ন: যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া নিজেদের মধ্যে সমঝোতা করে বিশ্বরাজনীতির নিয়ম নির্ধারণ করবে, আর ইউরোপ, দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চল সেই সমঝোতার পরিণতি মোকাবিলা করবে— এপেকের ত্রিপক্ষীয় বৈঠক কি নতুন বিশ্বব্যবস্থার প্রতীকী মুহূর্ত?

ইমতিয়াজ আহমেদ: কিছুটা সেরকম বলা যায়। তবে ইউরোপের সামনে এখনো বড় সমস্যা রয়েছে, বিশেষ করে গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে ইউরোপ এখনো বেরিয়ে আসতে পারেনি। আফ্রিকার দেশগুলো এখন ইউরোপের বিরুদ্ধে অনেক বেশি স্পষ্টভাবে কথা বলছে।

চীন গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য, প্রযুক্তি ভাগাভাগি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন বড় ধরনের পরিবর্তন আনছে। ইউরোপ এখনো সে পরিবর্তন করতে পারেনি।

ইউরোপ যদি একটি শক্তিশালী পোল বা কেন্দ্র হিসেবে দাঁড়াতে চায়, তাহলে তাকে সামরিক শক্তির পাশাপাশি গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্কও পরিবর্তন করতে হবে। শুধু সামরিক কাঠামো তৈরি করে একটি শক্তিশালী বিশ্বশক্তি হওয়া সম্ভব নয়।

প্রশ্ন: ইউরোপের কল্যাণরাষ্ট্রের মডেল কি ব্যর্থ? পুঁজিবাদী কাঠামোর ভেতরে নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা ধরে রাখার যে ব্যবস্থা ছিল, তা এখন হুমকির মুখে। ইউরোপ কি নিজের পুঁজিবাদী কাঠামোকে পুনরুজ্জীবিত করতে জনগণের ওপর যুদ্ধমুখী মনোভাব চাপিয়ে দিচ্ছে?

ইমতিয়াজ আহমেদ: ইউরোপের মধ্যে যুদ্ধের পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে— দুই ধরনের অবস্থান রয়েছে। জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, কারণ তারা যে ধরনের সামাজিক কাঠামোর মধ্যে ভালো থাকার কথা ছিল, সেটি এখন আর ধরে রাখা যাচ্ছে না। সামরিক বাজেট বাড়াতে হলে সামাজিক খাতে ব্যয় কমানোর চাপ সৃষ্টি হবে।

ইউরোপের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, শত্রুকে সামনে রেখে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি করে জনগণের অসন্তোষকে অন্যদিকে সরিয়ে দেওয়া সম্ভব। বিশেষ করে ডানপন্থী রাজনীতির মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের সমাধান একসময় আলোচনার মাধ্যমে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল; কিন্তু পরে আবার যুদ্ধের দিকে পরিস্থিতি এগিয়েছে।

ইউরোপে অভিবাসনবিরোধী রাজনীতি, বর্ণবাদী বক্তব্য এবং ডানপন্থী শক্তির উত্থানও এ সংকটের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধের প্রস্তুতি, সামরিক বাজেট বৃদ্ধি এবং অভিবাসনবিরোধী রাজনীতি— সব মিলিয়ে ইউরোপ একটি বড় সমস্যার মধ্যে রয়েছে।

আমি মনে করি, ইউরোপের সামনে একটি বড় প্রশ্ন হলো, সে কি ন্যাটোর বাইরে গিয়ে নিজস্ব শক্তি-কাঠামো তৈরি করতে পারবে? জার্মানি যদি আগামী কয়েক বছরে ন্যাটো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

বাংলাদেশের গঙ্গার পানি নিয়ে যে পরিমাণ আলোচনা ও জনমত সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটি হয়নি। বরং শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা ভারতে তার অবস্থান নিয়ে বেশি আলোচনা হচ্ছে

প্রশ্ন: ইউক্রেন, গাজা ও ইরানের সংঘাতকে কি আলাদা আলাদা আঞ্চলিক সংকট হিসেবে দেখা উচিত, নাকি এগুলো বৃহত্তর শক্তির প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বব্যবস্থার রূপান্তরের সঙ্গে সম্পর্কিত?

ইমতিয়াজ আহমেদ: এগুলোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। একই শক্তি-কাঠামো এসব সংঘাতের সঙ্গে যুক্ত। যারা সামরিক বাজেট তৈরি করছে, অর্থ দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করছে— তারা একই কাঠামোর অংশ।

এ যুদ্ধক্ষেত্রগুলো পরিবর্তনশীল পৃথিবীর বড় চিত্র। কিছু দেশ ও নীতিনির্ধারক এখনো পুরনো বিশ্বব্যবস্থা ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু পৃথিবী যে পরিবর্তিত হচ্ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।

গাজা প্রসঙ্গে বলতে গেলে, ইসরায়েলের বর্তমান রাষ্ট্রকাঠামো ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নটি গভীরভাবে যুক্ত। যদি সেখানে একটি গণতান্ত্রিক ও বর্ণবাদবিরোধী কাঠামো তৈরি হয়, তাহলে ফিলিস্তিনিদের অধিকার অনেক বেশি প্রতিষ্ঠিত হবে। সেটি বর্তমান জায়নবাদী রাষ্ট্রকাঠামোর জন্য বড় পরিবর্তন।

ইউক্রেন, গাজা কিংবা ইরান— সব সংঘাতের মধ্যেই পুরনো বিশ্বব্যবস্থা ধরে রাখার চেষ্টা রয়েছে। ইরানের ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলো দেশটির প্রস্তুতি সম্পর্কে যথেষ্ট ধারণা করতে পারেনি। কিন্তু ইরানও জানে, পশ্চিমা বিশ্ব আবার যুদ্ধ করতে পারে। সুতরাং সংঘাতের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

প্রশ্ন: তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যদি বাস্তব হয়, তাহলে পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপদ কোথায়?

ইমতিয়াজ আহমেদ: বাংলাদেশের প্রচণ্ড স্মার্ট হতে হবে এবং পেশাদারিত্ব তৈরি করতে হবে। পৃথিবী বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে। আবার একমেরু বা দ্বিমেরু ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। চীনও দ্বিমেরু ব্যবস্থায় যেতে আগ্রহী নয়, কারণ সেখানে তার লাভ কম।

বাংলাদেশ যদি একটি শক্তির দিকে ঝুঁকে পড়ে এবং মনে করে, সেই রাষ্ট্রের কথা শুনলেই তার লাভ হবে, তাহলে সেটি ভুল হবে। আমরা দেখেছি, আমেরিকার সঙ্গে বিভিন্ন চুক্তি ও বোয়িং কেনার উদ্যোগের পরও যুক্তরাষ্ট্র আবার শুল্ক আরোপ করেছে। এতে বোঝা যায়, আমেরিকার নীতিনির্ধারণী প্রক্রিয়া অত্যন্ত জটিল।

বাংলাদেশের পেশাদারিত্ব বাড়াতে হলে দেশের ভেতরে শক্ত অবস্থান তৈরি করতে হবে। আমি একে বলি ‘টু লেগস ফর্মুলা’। বাংলাদেশের নীতিনির্ধারকদের দুই পা বাংলাদেশে থাকতে হবে। দ্বৈত নাগরিকত্বের ফাঁদ থেকে বের হতে হবে। দেশের স্বার্থকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিতে হবে। এক পা বাইরে রেখে পেশাদারিত্ব তৈরি করা সম্ভব নয়।

প্রশ্ন: শেখ হাসিনার ভারতে অবস্থান, সীমান্ত পরিস্থিতি, সংখ্যালঘু ইস্যু এবং দুদেশের রাজনৈতিক বক্তব্য— এসব কি ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান বাধা? সম্পর্কের সংকট কি শুধু কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব?

ইমতিয়াজ আহমেদ: কূটনীতি আসতেই হবে। আজ নয়, কাল নয়, পরশু— কোনো একসময় কূটনীতি প্রয়োজন হবে। কূটনীতি যখন থাকে না, তখন আমরা যুদ্ধের পরিস্থিতির দিকে চলে যাই।

তবে বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা— বিভিন্ন মাত্রা রয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে বড় আকারে পরিবর্তন হয়নি। আনুষ্ঠানিক বাণিজ্যের পাশাপাশি অনানুষ্ঠানিক বাণিজ্যও রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ জড়িত। তাদের দৈনন্দিন জীবিকা এ সম্পর্কের সঙ্গে যুক্ত।

রাজনৈতিক সম্পর্ক ওঠানামা করেছে। আওয়ামী লীগ আমলে দিল্লি অনেক সময় বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে চাপ দিয়েছে— কেন প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, কেন অন্য দেশের সঙ্গে সম্পর্ক করছেন। লেবু বেশি কচলালে যেমন তেতো হয়ে যায়, তেমনি অতিরিক্ত চাপের ফলে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে।

সম্পর্ক উন্নত করতে হলে জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দরকার। দুদেশের জনগণ কী চায়, তাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে— সেটি দেখতে হবে। পররাষ্ট্রনীতি অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতির সম্প্রসারণ। তাই শুধু রাজনৈতিক বক্তব্যের দিকে তাকালে হবে না।

প্রশ্ন: শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশে যে আলোচনা হচ্ছে, তার তুলনায় গঙ্গার পানিচুক্তি নবায়নের বিষয়টি অনেকটাই আড়ালে পড়ে আছে। ভারত যদি হাসিনার রাজনীতিতে ব্যস্ত রেখে গঙ্গার পানির হিস্যার মতো বিষয়গুলোকে অমীমাংসিত রাখার কৌশল নেয়?

ইমতিয়াজ আহমেদ: দুটি বিষয় এক নয়। শেখ হাসিনার অবস্থান একটি রাজনৈতিক বিষয়। এর সমাধান কীভাবে হবে, তার সহজ উত্তর হলো— জনগণ সেটি সমাধান করবে। আইন দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান হয় না।

পানির বিষয়টি আলাদা। গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই সেটি নতুন করে পর্যালোচনা করা দরকার। বাংলাদেশের ভেতরে এই চুক্তি নিয়ে সবসময় সমালোচনা ছিল। এখন ভারতের ভেতরেও ফারাক্কা ব্যারাজের আশপাশের জনগণ এর সমালোচনা করছেন, কারণ সেখানে বন্যা ও অন্যান্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

ফারাক্কা ব্যারাজ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, বিশেষ করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য, সেই উদ্দেশ্যও পুরোপুরি সফল হয়নি। তাই চুক্তিটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

তবে এটি রাতারাতি সম্ভব নয়। দুদেশের হাইড্রোলজিস্ট, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট জনগণের সঙ্গে আলোচনা করতে হবে। ডিসেম্বরের মধ্যে চুক্তির মেয়াদ শেষ হলে ছয় মাস বা এক বছরের জন্য মেয়াদ বাড়ানো যেতে পারে। কিন্তু নতুন করে চুক্তি পর্যালোচনার কাজ শুরু করা জরুরি।

বাংলাদেশের গঙ্গার পানি নিয়ে যে পরিমাণ আলোচনা ও জনমত সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটি হয়নি। বরং শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা ভারতে তার অবস্থান নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ভারত যদি দেখে বাংলাদেশ এই রাজনৈতিক বিষয় নিয়েই ব্যস্ত, তাহলে পানির বিষয়টি আড়ালে থেকে যেতে পারে। তবে এই দুটি বিষয়কে ভারত পরিকল্পিতভাবে একসঙ্গে ব্যবহার করছে— এমন কোনো প্রমাণ আমার কাছে নেই।

প্রশ্ন: বিশ্ব যদি আরও সংঘাতপূর্ণ হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি প্রস্তুতি কী?

ইমতিয়াজ আহমেদ: বাংলাদেশের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আমরা আমদানি-রপ্তানিনির্ভর দেশ। আমাদের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে বড় সমস্যা সৃষ্টি হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত হলে জাহাজ চলাচল, বাণিজ্য এবং রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের প্রস্তাবটি গুরুত্ব দিয়ে দেখা দরকার। যদি রোড ও রেল যোগাযোগ তৈরি হয়, তাহলে বাংলাদেশের জন্য বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে চীন থেকে পণ্য আসতে দুই সপ্তাহ লাগে। এই করিডর হলে তা দুই বা আড়াই দিনে আসতে পারে। একই সঙ্গে আসিয়ান বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে।

এজন্য গবেষণা দরকার। ভূরাজনৈতিক বিষয় রয়েছে, পশ্চিমা দেশগুলোও বিষয়টি ভিন্নভাবে দেখতে পারে। কিন্তু গবেষণার মাধ্যমে যদি বোঝানো যায়, এই করিডর সবার অর্থনৈতিক লাভের সুযোগ সৃষ্টি করবে, তাহলে ইতিবাচক অবস্থান তৈরি হতে পারে।

যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত করার চেয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং উন্নয়নের কাঠামো শক্তিশালী করা বেশি জরুরি। জনগণের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাপ্লাই চেইন এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংকটের সময় খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত থাকে।

কোভিডের সময়ও আমরা দেখেছি, অনেক অর্থনীতিবিদ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাংলাদেশ সে সংকট মোকাবিলা করেছে। যুদ্ধের আশঙ্কা দেখিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ঠিক হবে না। এতে সামর্থ্যবান মানুষ অর্থ নিয়ে দেশ ছাড়তে পারে, যা দেশের জন্য বড় ক্ষতি।

আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনগণকেন্দ্রিক উন্নয়ন-কাঠামো শক্তিশালী করা। বাংলাদেশের দুই পা বাংলাদেশে রাখতে হবে। দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থনীতি ও সাপ্লাই চেইন যত শক্তিশালী হবে, ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলা করা তত সহজ হবে।

বিশ্বরাজনীতিযুদ্ধসামরিক প্রস্তুতিধ্বংসযজ্ঞইরানসংঘাতভূরাজনৈতিকইমতিয়াজ আহমেদসাক্ষাৎকারকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ