Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর সময়

দখলে ভাই ভাই

agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৩৯
দখলে ভাই ভাই

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন

আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ। রাজনীতির জ্ঞানে আমার মতো সাধারণ মানুষ আপনার ধারেকাছেও নেই। একটি বিষয়ে আপনি একমত হবেন কি না, জানি না। বাংলাদেশে যারা ক্ষমতায় আসে এবং যারা বিরোধী দলে থাকে— পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাদের নীতি আলাদা হলেও পরিবেশ ধ্বংস, অবৈধ ব্যবসা ও দখল-বাণিজ্যে তাদের নীতি অভিন্ন! এমন উদাহরণ আপনার সামনেই রয়েছে। পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিম দেড় দশকের বেশি সময় ধরে আকবারশাহ এলাকার পাহাড় দখল-বেদখলে যুক্ত ছিলেন। বর্তমানে পাহাড় দখলের বাণিজ্য এগিয়ে নিচ্ছেন থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াছ খান, মোহাম্মদ রাসেলসহ অন্যরা। নগরের অন্য সরকারি-বেসরকারি পাহাড়গুলোতেও আপনার দলের থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাদের আধিপত্য রয়েছে। জেলা প্রশাসনের হিসাবে নগরের ২৬টি পাহাড়ে রয়েছে প্রায় আট হাজার পরিবারের অবৈধ বসতি। তবে সরকারি অন্য সংস্থা এবং বেসরকারি হিসাবে পরিবারের সংখ্যা লাখের কাছাকাছি। তা হলে ভাবুন, পাহাড়ের ব্যবসা জমবে না কেন! এরা এমনই যে, তাদের লাভ-লোকসানের হিসাবে পরিবেশ তো কোন ছার, মানুষের প্রাণেরও পরোয়া নেই।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাদের নীতি আলাদা হলেও পরিবেশ ধ্বংস, অবৈধ ব্যবসা ও দখল-বাণিজ্যে তাদের নীতি অভিন্ন

সামনে ঘোর বর্ষার দিন। আপনার নগরীতে পাহাড় ধসে মানুষের মৃত্যুর ইতিহাস অনেক পুরনো। ২০০৭ সালের ১১ জুনের ঘটনা মনে আছে নিশ্চয়ই? সেদিন ভয়াবহ পাহাড় ধসে চট্টগ্রামে মৃত্যু হয়েছিল ১২৭ জনের। সেবারই প্রথম পাহাড়ের অবৈধ বসতির কথা সামনে আসে। এরপরও অনেকবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কোনো সরকারই নগরীর এ সমস্যার সমাধানে এগিয়ে আসেনি। এখন নগরীর ব্যাটন আপনার হাতে। যেদিকে ঘোরাবেন সেদিকেই ছুটবে নগরী। তাই নিজ দলের নেতাকর্মীদের ব্যাটন ঘুরিয়ে পাহাড় থেকে নামিয়ে দেওয়ার এখনই সময়। যদিও এতে রাজনৈতিকভাবে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানে আপনার মিছিলে, ‘মেয়র ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেওয়ার লোকেরও টান পড়তে পারে। চায়ের দোকান থেকে উড়ে এসে সালাম দেওয়ার লোকও হয়তো কমবে।

যারা পাহাড় দখলের সঙ্গে যুক্ত, আমার মনে হয় চুনোপুঁটির পেছনে নিশ্চয়ই রাঘববোয়ালগোছের কেউ জড়িয়ে থাকতে পারেন। একটু যদি সাহস করে জাল গুটিয়ে দেখতেন, তাহলে তাদের চাঁদমুখখানা আমাদের সামনে চলে আসত। চুনোপুঁটিদের সঙ্গে রাঘববোয়ালদেরও চিনে রাখা দরকার। বলা তো যায় না, পাহাড়ের পর আমাদের ভিটেও যদি গিলতে চায় তারা!

ইতি

এক নগরবাসী

মেয়রডা. শাহাদাত হোসেনচট্টগ্রাম সিটি করপোরেশনচসিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি