Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩
ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

ডিবির হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ছবি : আগামীর সময়

গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড জব্দের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমনের ছবিসহ আধার কার্ডটির একটি ছবিও সাংবাদিকদের সরবরাহ করে পুলিশ। তবে আগামীর সময়ের অনুসন্ধান বলছে, এটি আসল আধার কার্ড নয়। ভারতীয় সরকারের প্রকৃত আধার কার্ডের আদলে তৈরি একটি ভুয়া কার্ড।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয় জানাতে সংবাদ সম্মেলনে আধার কার্ড জব্দের তথ্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

এসপি মাসুদ আলমের ভাষ্য, ‘পুলিশের তৎপরতার মুখে ডেভিড ইমন যখন বুঝতে পারল যে, তার বাংলাদেশে থাকা আর নিরাপদ নয়, তখন সে বিদেশে পলাতক তাদের গ্যাং লিডার বড় সাজ্জাদের সঙ্গে পরামর্শ করে। সাজ্জাদের পরামর্শে সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কীভাবে বর্ডার ক্রস করবে, ভারতে কে তাকে রিসিভ করবে, সব ঠিক করা ছিল। এমনকি আধার কার্ড বলে ভারতে যে একটি বিশেষ পরিচয়পত্র আছে, এমন একটি আধার কার্ডও আমরা তার কাছে পেয়েছি। এটা সে ভারতে গিয়ে ব্যবহার করার কথা ছিল।’

জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন তাদের জানিয়েছেন, সাজ্জাদ তাকে ভারতের আধার কার্ডটি সংগ্রহ করে দেন। সেখানে আত্মগোপনে থাকার সময় যাতে কোনো সমস্যার মুখোমুখি না হন, সে জন্য এটি দেওয়া হয়েছিল।

আধার কার্ড হলো ভারতের বাসিন্দাদের জন্য সরকারের দেওয়া ১২ ডিজিটের কোড নম্বরসংবলিত একটি বিশেষ পরিচয়পত্র। ভারতের সরকারি কর্তৃপক্ষ ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই) এই কার্ড সরবরাহ করে।

চট্টগ্রাম জেলা পুলিশ আধার কার্ডের যে ছবি দিয়েছে, তাতে ইমনের নাম লেখা আছে ‘Azhar Khan’ (আজহার খান)। ১২৩৪৫৬৭৮৯০১২ নম্বরের ওই কার্ডে ১৯৯৮ সালের ১২ মে তার জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

আগামীর সময় নির্ভরযোগ্য মাধ্যমে ইউআইডিএআইয়ের অফিসিয়াল ‘চেক আধার ভেলিডিটি’ পোর্টালে ডেভিড ইমনের কথিত আধার কার্ডের সত্যতা যাচাই করেছে। যাচাইয়ের সময় দেখা যায়, ১২৩৪৫৬৭৮৯০১২ নম্বরটি প্রবেশ করানোর পর সিস্টেমে ‘Please enter valid Aadhaar number’ বার্তা প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে বোঝা যায়, কথিত আধার কার্ডের নম্বরটি বৈধ নয়। ইউআইডিএআইয়ের অফিসিয়াল ডেটাবেইসে সেটি স্বীকৃত নম্বর হিসেবে গৃহীত হয়নি।

এ ছাড়া কার্ডে ব্যবহৃত ১২৩৪৫৬৭৮৯০১২ নম্বরটি সাধারণত একটি ডেমো বা নমুনা নম্বর হিসেবে ব্যবহৃত হয়, যা প্রকৃত আধার নম্বর নয়।

বুধবার (২৯ জুলাই) ভারতে পালানোর সময় যশোরে গোয়েন্দা পুলিশের হাতে তিন সহযোগীসহ ধরা পড়েন মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বিদেশে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনকে অনেকে শয়তান ইমন নামেও ডাকেন। গ্রেপ্তার ডেভিড ইমনকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। তার তিন সহযোগীকে আলাদা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ডেভিড ইমনশীর্ষ সন্ত্রাসীভারতীয় আধার কার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি