গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড জব্দের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমনের ছবিসহ আধার কার্ডটির একটি ছবিও সাংবাদিকদের সরবরাহ করে পুলিশ। তবে আগামীর সময়ের অনুসন্ধান বলছে, এটি আসল আধার কার্ড নয়। ভারতীয় সরকারের প্রকৃত আধার কার্ডের আদলে তৈরি একটি ভুয়া কার্ড।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয় জানাতে সংবাদ সম্মেলনে আধার কার্ড জব্দের তথ্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।এসপি মাসুদ আলমের ভাষ্য, ‘পুলিশের তৎপরতার মুখে ডেভিড ইমন যখন...