Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

বিড়ালের হাতেই কি থাকবে মাছের ভার

agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১০
বিড়ালের হাতেই কি থাকবে মাছের ভার

বরাবর

মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়

মহোদয়, সালাম জানবেন। আমি নরসিংদীর এক হতভাগ্য জমির মালিক। ঢাকা-সিলেট সড়ক সম্প্রসারণের নামে আমাদের পৈতৃক জমি নেওয়া হচ্ছে। ভাবলাম, দেশের উন্নয়ন হবে। কিন্তু এখন দেখছি, উন্নয়নের আড়ালে চলছে হরিলুট! কাগজে-কলমে রাতারাতি দালান তুলে কোটি কোটি টাকার সরকারি তহবিল লোপাট করা হচ্ছে।

সহযোগী এক পত্রিকার অনুসন্ধানে হাটে হাঁড়ি ভেঙে যাওয়ায় আপনাদের কার্যালয় থেকে ২০-২৫ জন দুর্নীতিবাজের বিরুদ্ধে আগামী ১০ জুনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের কড়া নির্দেশনা এসেছিল। আমরা আশার আলো দেখেছিলাম। কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় যার ঘাড়ে তদন্তের দায়িত্ব দিল, সেই অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেন নিজেই নাকি এ লুটপাটের অন্যতম কারিগর! কানুনগোর লিখিত আপত্তি উড়িয়ে যিনি এককালে ভুয়া বাড়িঘরের ক্ষতিপূরণ মঞ্জুর করেছিলেন, আজ তিনিই নাকি নিরপেক্ষ তদন্ত করবেন! চোরই যদি চুরির তদন্তে যায়, সিন্দুক ফাঁকা তো হবেই!

এদের ‘বর্তমান’ আর ‘বিগত’ বলে কোনো সরকার নেই; এরা চিরকালই বহাল তবিয়তে রাজত্ব করে

নরসিংদী ডিসি অফিসে এসে তিনি তোপের মুখে পড়লেন। বিক্ষুব্ধ জনতা যখন তারই সই করা দুর্নীতির পাকা নথি সামনে ধরল, সাহেব তখন লজ্জায় লাল। কোনো জবাব নেই মুখে। অথচ শুনছি, এ তদন্তের নামেও নাকি এরই মধ্যে এক কোটি টাকার গোপন খেলা হয়ে গেছে। আসল লক্ষ্য, প্রাক্তন চার জেলা প্রশাসক আর প্রভাবশালী এডিসিদের পিঠ বাঁচানো। সব দোষ নাকি চাপানো হবে চুনোপুঁটি সার্ভেয়ারদের ঘাড়ে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এ লুটেরা সিন্ডিকেট আপনাদের কার্যালয়ের পবিত্র নির্দেশনাকেও বুড়ো আঙুল দেখিয়ে ম্যানিপুলেট করছে। এদের ‘বর্তমান’ আর ‘বিগত’ বলে কোনো সরকার নেই; এরা চিরকালই বহাল তবিয়তে রাজত্ব করে। অর্থাৎ, যাকে বলে— মাছের তেলেই মাছ ভাজা! আজমল সাহেব নিজের ও বন্ধুদের পাপ ঢাকতে সেই চেনা ছকেই মাঠে নেমেছেন। অস্তিত্বহীন টিনের চালার দাম লাখ টাকা আর একতলা বাড়ি রাতারাতি দোতলা হয়ে যাওয়ার এ জাদুখেলা বন্ধ হওয়া দরকার। হাইকোর্ট এরই মধ্যে এ জালিয়াতি রুখতে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো এ প্রহসনের তদন্ত কমিটি অবিলম্বে বাতিল করুন। বিড়ালের হাত থেকে মাছের দায়িত্ব কেড়ে নিন। কোনো সৎ ও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এ মহালুটের তদন্ত করান। না হলে ভুক্তভোগীদের চোখের জলে দেশের সাধের উন্নয়ন কিন্তু চিরতরে কালিমালিপ্ত হবে।

 

ইতি

নরসিংদীর এক সর্বস্বান্ত ভুক্তভোগী

আগামীর চোখমহাপরিচালকবরাবরহতভাগ্যসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি