Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

দায়িত্ববান দায়িত্বহীন

agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২১:১১
শেয়ার করুন:
দায়িত্ববান দায়িত্বহীন

গ্রাফিকস: আগামীর সময়

ক্রসফায়ার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর দীর্ঘদিনের এক গভীর কালো দাগ। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অনেক বছর ধরেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। একজন মানুষ অপরাধী কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার পুলিশের নয়, আদালতের। কোনো ব্যক্তি ভয়ংকর অপরাধে অভিযুক্ত হলেও তার বিচার পাওয়ার অধিকার অক্ষুণ্ন থাকে। রাষ্ট্রের শক্তি হলো আইন ও বিচার; বন্দুকের গুলি নয়।

পুলিশের কাজ অপরাধীকে হত্যা করা নয়। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে অপরাধের তদন্ত, প্রমাণ সংগ্রহ ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির এবং বিচারের মাধ্যমে অপরাধের শাস্তি নিশ্চিত করার পথ সৃষ্টি করা। কিন্তু সেই পুলিশ যখন বিচারপ্রক্রিয়াকে পাশ কাটিয়ে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমাধানের পথ হিসেবে দেখতে শুরু করে, তখন প্রশ্ন ওঠে— আইনের রক্ষকই যদি সীমা অতিক্রম করে, তখন নাগরিকের নিরাপত্তা লঙ্ঘিত হয়।

এ বাস্তবতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যখন ক্রসফায়ার নিয়ে এমন অবস্থান প্রকাশ করেন, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে যৌক্তিকতা দেওয়ার সুযোগ সৃষ্টি করে, তখন বিষয়টি নিছক একটি বক্তব্যে সীমাবদ্ধ থাকে না। পুলিশের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার বক্তব্য বাহিনীর মানসিকতা ও রাষ্ট্রের আইন প্রয়োগের দর্শন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কী বার্তা দেয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার বক্তব্যের দায়বোধ নিয়েও প্রশ্ন ওঠে। এমন বক্তব্যে দেশের রাজনৈতিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক মহল যখন সোচ্চার হয়ে ওঠে, তখন স্পষ্ট হয়— দায়িত্ববান ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য ও অবস্থান।

উদ্বেগের বিষয় হলো, মাদক কারবার ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের নিয়েও আইজিপির বক্তব্য ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। মাদকের টাকার ভাগ না পেলে সাংবাদিকরা পুলিশকে ‘অকার্যকর’ লেখেন— এমন বক্তব্য সাংবাদিক সমাজকে শুধু হেয় করে না; বরং পুলিশ ও সংবাদমাধ্যমকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর একটি বিপজ্জনক প্রবণতাও সৃষ্টি করে। সাংবাদিক পুলিশের প্রতিপক্ষ নন। সাংবাদিকের কাজ পুলিশের প্রশংসা করা নয়, আবার অকারণে অপমান করাও নয়।

পুলিশকে অবশ্যই বুঝতে হবে— গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ জনগণের ওপর ক্ষমতা প্রয়োগের প্রতিষ্ঠান নয়; পুলিশ জনগণের নিরাপত্তার জন্য রাষ্ট্রের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান। একজন অভিযুক্ত অপরাধীও নাগরিক। তার বিচার পাওয়ার অধিকার আছে। তাকে আদালতের বাইরে হত্যার ক্ষমতা পুলিশকে সংবিধান বা আইন দেয় না।

আইজিপির পদ গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল। এই পদে থাকা ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা থাকে আইন, সংবিধান ও মানবাধিকারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নেওয়ার। সাংবাদিককে প্রতিপক্ষ বানানো কিংবা বিচারবহির্ভূত হত্যাকে সমর্থন করার মতো কোনো বক্তব্য সে প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না।

এই ক্রসফায়ার জনমনে কতটা ভীতি আর ঘৃণার জন্ম দেয়, তা নিকট-অতীতেই রাজনৈতিক সরকারের আমলে দেশ ও বিশ্ববাসী দেখেছে। এটি যে একটি সরকার পতনের অনুঘটকও হতে পারে, নিশ্চয়ই দেশবাসী তা ভুলে যায়নি।

বাংলাদেশের মানুষ এমন পুলিশ চায়, যারা অপরাধীকে গুলি করে নয়, প্রমাণ দিয়ে পরাস্ত করবে; থানায় মামলা চাপা দেবে না, তদন্ত করবে; প্রভাবশালীর সামনে মাথা নত করবে না, আইনের সামনে সবাইকে সমান করবে; সাংবাদিককে শত্রু ভাববে না; বরং স্বাধীন সাংবাদিকতাকে গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ হিসেবে সম্মান করবে। ক্রসফায়ার দিয়ে অপরাধের বিচার হয় না; আদালতেই বিচার হতে হবে। পুলিশকে গুলি নয়, আইনের শক্তিতেই অপরাধ দমন করতে হবে।

দায়িত্ববানদায়িত্বহীনক্রসফায়ারমানবাধিকারবিচারপ্রক্রিয়াসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের