ক্রসফায়ার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর দীর্ঘদিনের এক গভীর কালো দাগ। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অনেক বছর ধরেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। একজন মানুষ অপরাধী কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার পুলিশের নয়, আদালতের। কোনো ব্যক্তি ভয়ংকর অপরাধে অভিযুক্ত হলেও তার বিচার পাওয়ার অধিকার অক্ষুণ্ন থাকে। রাষ্ট্রের শক্তি হলো আইন ও বিচার; বন্দুকের গুলি নয়।
পুলিশের কাজ অপরাধীকে হত্যা করা নয়। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে অপরাধের তদন্ত, প্রমাণ সংগ্রহ ও অভ...