Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

সম্ভাবনা এবং সক্ষমতা

agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০০:৪৩
সম্ভাবনা এবং সক্ষমতা

গ্রাফিকস: আগামীর সময়

বেইজিংয়ের গ্রেট হলে লালগালিচায় পা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সঙ্গে তার এ বৈঠক শুধু দ্বিপক্ষীয় কূটনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। ঢাকা-বেইজিং সম্পর্কের পারদ এখন বেশ উঁচুতে। সই হলো মোট ১৭টি সমঝোতা স্মারক। ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে ভাষা ও সংস্কৃতির আদান-প্রদান— সব মিলিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার অংশীদারত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছাল। তবে এ সফরের সবচেয়ে বড় চমক বেইজিংয়ের ‘ডাইরেক্ট কানেকটিভিটি’ বা সরাসরি সংযোগের প্রস্তাব। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর গড়ে তুলতে চায় বেইজিং। এ প্রস্তাবের ভেতরে আছে বিপুল ও অভূতপূর্ব অর্থনৈতিক সম্ভাবনা। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আরাকান রাজ্যের জটিলতা বাড়তি সতর্কতার দাবি রাখে।

মিয়ানমারের ওপর দিয়ে এ সংযোগ তৈরি হলে বাংলাদেশ সরাসরি যুক্ত হবে চীনের মূল অর্থনীতি এবং আসিয়ান (ASEAN) জোটের শক্তিশালী বাজারগুলোর সঙ্গে। কৌশলগতভাবে এ সংযোগ ঢাকাকে এক বিশাল বাণিজ্যিক সুবিধা দেবে। বাংলাদেশ ও চীন যদি এই আঞ্চলিক সংযোগে ভারতকেও শেষপর্যন্ত অন্তর্ভুক্ত করতে সম্মত হয়, তবে গোটা অঞ্চলের অর্থনীতিতে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যেতে পারে। অন্যদিকে, তিস্তার পানি নিয়ে দিল্লির সঙ্গে দীর্ঘদিনের টানাপড়েন এবং উদাসীনতার পর, চীনের জল-ব্যবস্থাপনা ও নদী খননের প্রতিশ্রুতি ঢাকাকে এক বড় স্বস্তি দিচ্ছে। দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্রিয় আগ্রহ ঢাকাকে এক নতুন কূটনৈতিক শক্তি জোগাবে।

বিনিয়োগের খতিয়ানটিও এবার বেশ ভারী। চীনের ৮০টি শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তার ১৮০ দিনের বিশেষ অর্থনৈতিক সংস্কারের রূপরেখা। আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা পোর্টের আধুনিকায়ন নিশ্চিতভাবেই চীনা পুঁজির পথ সুগম করবে। এমনকি চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শুধু কারখানা বা বন্দর নয়, ঢাকার জনশক্তিকে আধুনিক করতে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ম্যান্ডারিন ভাষা শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ। তৈরি হবে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল। তবে এসব উজ্জ্বল সম্ভাবনার বিপরীতে রয়েছে রোহিঙ্গা সংকটের কাঁটা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতার আশ্বাস ঢাকার জন্য কিছুটা স্বস্তির। তবে বেইজিং মিয়ানমার সরকারকে কতটা রাজি করাতে পারবে, তা সময়ই বলে দেবে।

সব মিলিয়ে বেইজিং সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি অনেক। কিন্তু সম্ভাবনার এই সুযোগের পেছনে রয়েছে এক বিরাট পরীক্ষা। বেইজিংয়ের প্রস্তাবিত এই করিডর এবং বিপুল চীনা বিনিয়োগের ব্যবস্থাপনা-সক্ষমতা বাংলাদেশ কতটা দেখাতে পারবে, তার ওপরই নির্ভর করছে সব। চীন ও ভারতের মতো দুই প্রতিবেশীর সঙ্গে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ঢাকার জন্য সহজ নয়। বেইজিংয়ের এই বিশাল ঋণ যেন ফাঁদ না হয়ে আসে। এই ফাঁদ এড়িয়ে কীভাবে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাতন্ত্র্য রক্ষা করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। চীনের হাত ধরে আসিয়ান বাজারে প্রবেশের এই মহাসড়কে হাঁটতে গেলে ঢাকাকে কূটনৈতিক ও প্রশাসনিক দক্ষতার চরম পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের জন্য এখন সাহসী সিদ্ধান্ত নেওয়া এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার উপযুক্ত সময়। বেইজিংয়ের দেওয়া এই তাস ঢাকা কীভাবে খেলবে, সেটিই এখন দেখার বিষয়।

বেইজিংগ্রেট হলপ্রধানমন্ত্রী তারেক রহমানশি জিনপিং
    শেয়ার করুন:
    Advertisement
    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    হাতির পিঠে সন্ধ্যা নামুক গারো পাহাড়ে

    হাতির পিঠে সন্ধ্যা নামুক গারো পাহাড়ে

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:২৪

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ‘মামলা দিয়ে সারাজীবন জেল খাটানোর ভয় দেখায় ওসি’

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩০

    advertiseadvertise