Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

শক্তির মহড়া রাষ্ট্রের পরীক্ষা

agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
শক্তির মহড়া রাষ্ট্রের পরীক্ষা

গ্রাফিকস: আগামীর সময়

দেশটি কি আবারও রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনীর মঞ্চ হতে যাচ্ছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার বিনিময়ে মানুষ তো আরেক দফা অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, আতঙ্ক আর নিরাপত্তাহীনতা চায়নি।

একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, থানায় হামলা, অগ্নিসংযোগ ও সশস্ত্র তৎপরতার অভিযোগ; অন্যদিকে একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা আক্রান্ত হচ্ছে, আগুনে পুড়ছে সরকারি স্থাপনা ও যানবাহন। ভাঙ্গায় কৃষক দলনেতা রাজু মোল্লার নিহত হওয়ার ঘটনাও রাজনৈতিক সহিংসতার ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দেয়। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এবং গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

কিন্তু একটি দলের সহিংসতার জবাব আরেকটি দলের পাল্টা শক্তি প্রদর্শন হতে পারে না। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ে রাষ্ট্র যদি দর্শকের ভূমিকায় নেমে আসে, তার মাশুল দিতে হয় সেই মানুষকে, যার প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, কাজ করতে হয়, বাজার করতে হয়।

রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার দায়িত্ব কোনো দলের কর্মী বা সংগঠনের নয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সহিংসতা, নাশকতা কিংবা অস্ত্রের মহড়ার অভিযোগের বিচার হতে হবে আইনের ভিত্তিতে। সরকার যদি ‘বিরোধী তৎপরতা’ ঠেকাতে দলীয় কর্মীদের রাজপথে সক্রিয় থাকার ওপর নির্ভর করে, তাহলে তা রাষ্ট্রের সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলে। নাগরিকের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের পাল্টাপাল্টি পাহারার বিষয় নয়।

গোয়েন্দা প্রতিবেদনে অন্তত ২৫ জেলায় নাশকতার আশঙ্কা, রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ বিঘ্নিত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। এসব আশঙ্কা সত্য হলে আগাম প্রতিরোধ জরুরি। শুধু ঘটনার পর গ্রেপ্তার, বাহিনী মোতায়েন কিংবা হুঁশিয়ারি দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা যায় না। নাশকতা ঠেকাতে রাষ্ট্রের প্রস্তুতি কোথায়— এ প্রশ্নের জবাব জরুরি। রাষ্ট্রের কর্তৃত্ব শুধু বিবৃতিতে নয়, নাগরিকের নিরাপত্তায় দৃশ্যমান হওয়া দরকার।

এই রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক অভিঘাত আরও ভয়াবহ হতে পারে। দেশের পোশাকশিল্প এমনিতেই নানা চাপের মধ্যে রয়েছে। শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়লে উৎপাদন, রপ্তানি, সরবরাহব্যবস্থা এবং শ্রমিকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক অস্থিরতা আর শিল্পের অস্থিরতা আলাদা কোনো দ্বীপে বাস করে না। পরিবহন ও যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হলে নিত্যপণ্যের সরবরাহে প্রভাব পড়বে, চাপ গিয়ে পড়বে সাধারণ ক্রেতার ওপর। আর রাজনৈতিক অনিশ্চয়তা আর্থিক খাতের আস্থাহীনতা ও বিনিয়োগ সংকটকে আরও গভীর করতে পারে।

মানুষ এমনিতেই মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক অনিশ্চয়তায় জর্জরিত। তাদের ঘাড়ে নতুন করে রাজনৈতিক সংঘাতের মাশুল চাপানোর অধিকার কোনো দলের নেই। এই বিভক্তি ও অস্থিরতার সুযোগ নিতে পারে দেশি-বিদেশি নানা স্বার্থান্বেষী শক্তিও। ফলে এখন সবচেয়ে জরুরি কাজ প্রতিপক্ষকে ঘায়েল করা নয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা মনে করি, সরকারকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে রাখতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। মানুষ কারও রাজনৈতিক বিজয়ের জন্য অপেক্ষা করছে না; তারা চায় নিরাপদে চলতে, কাজ করতে, ন্যায্য দামে বাজার করতে। রাজনীতির আগুনে শেষ পর্যন্ত পোড়ে সাধারণ মানুষের ঘরই। দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের জ্বালানি হতে চায় না। বাংলাদেশের সামনে এখন স্থিতিশীলতার রাজনীতি জরুরি।

শক্তির মহড়ারাষ্ট্রপরীক্ষাগণঅভ্যুত্থানআকাঙ্ক্ষাপাল্টাপাল্টিসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান