Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

বুলডোজার যেন এটিএম মেশিন

agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৫০
বুলডোজার যেন এটিএম মেশিন

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

প্রশাসক, খুলনা সিটি করপোরেশন

পত্রিকার পাতা ওল্টাতেই একটি খবরে চোখ আটকে গেল। শিরোনাম পড়ে মনে হলো দুটি বুলডোজার আপনার গলার কাঁটা হয়ে আছে। কিন্তু ভেতরে চোখ বুলিয়ে দেখলাম— বুলডোজার গলার কাঁটা নয়, ‘এটিএম মেশিন’। আপনার প্রতিষ্ঠানের একদল কর্মকর্তার জন্য আশীর্বাদস্বরূপ। এ দুই বুলডোজার মেরামতে ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় করেছেন ২২ লাখ ১০ হাজার টাকা! কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। মেরামতের নামে হচ্ছে দুর্নীতি। আমি আপনার নগরীর অতি সাধারণ এক বাসিন্দা। কিছু টাকা ট্যাক্স দিই আপনাকে। নিজের কষ্টার্জিত অর্থের এমন নয়ছয় দেখলে খারাপ লাগে। তাই বাধ্য হয়েই লিখছি। তা ছাড়া কথায় আছে— অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনই সমান অপরাধী। ভেবে দেখলাম, আমার অন্যায়ের পাল্লা তো খুব একটা ভারী নয়, কিছু না বললে আপনার সমকক্ষ হয়ে যেতে পারি! এই ভার তো বইতে পারব না!

আমরা সাধারণ মানুষ, কিছুটা বোকাও। ভাবতাম দুই কোটি টাকা দিয়ে কেনা দুটি বুলডোজার নগরীর ময়লা পরিষ্কার করে আমাদের স্বস্তি দেবে। কিন্তু আপনার দূরদর্শী যান্ত্রিক শাখা আমাদের ভুল প্রমাণ করেছে। তারা আমাদের শিখিয়েছে যে, মহামূল্যবান জিনিসের নড়াচড়া করতে নেই— তা এক জায়গায় স্থির থাকলেই তার মহিমা প্রকাশ পায়! গাড়ি দুটি সচল হয়ে নগরবাসীকে স্বস্তি দিক বা না দিক, আপনার যান্ত্রিক শাখার কিছু অসৎ কর্মকর্তার পকেটকে যে প্রতিনিয়ত তরতাজা ও পুষ্ট রাখছে, এটাইবা কম কীসের!

এদিকে বুলডোজার অচল থাকায় রাজবাঁধ এলাকায় বর্জ্যের যে রাজকীয় স্তূপ জমেছে, তা সামাল দিতে লং-বুম বা হুইলডোজার ব্যবহার করা হচ্ছে। এতে জ্বালানি খরচ আর অতিরিক্ত সময়ের যে মহোৎসব চলছে, তা তো আমাদের ‘অপচয়বিলাসী’ নগর সংস্কৃতিরই অংশ। এক্ষেত্রে আমরা একই গোত্রে পড়ি।

বুলডোজারকেন্দ্রিক আপনার খরচের ফিরিস্তি দেখে ‘কুমিরের বাচ্চা ও শিয়ালপণ্ডিতে’র লোকগল্পের কথা মনে পড়ল। নিজের সাতটি বাচ্চাকে লেখাপড়া শেখানোর আশায় সরল বিশ্বাসে শিয়ালপণ্ডিতের কাছে দিয়ে এসেছিল কুমির। তারপর সুযোগ বুঝে ছয়টি বাচ্চা খেয়ে ফেলল শিয়াল। কুমির যেদিন বাচ্চাদের খবর নিতে এলো, একটি বাচ্চাই বেঁচে ছিল। সেই একটিকেই সাতবার দেখিয়ে কুমিরকে বিদায় করল শিয়াল। আপনার দুটি বুলডোজার নিয়ে শিয়ালপণ্ডিতের কারবার চলছে। বারবার মেরামত ইস্যু দেখিয়ে শুধু বিলই তোলা হচ্ছে।
কাজে
আর নামানো যাচ্ছে না।

ইতি

এক নগরবাসী

খুসিকখুলনা সিটি করপোরেশনবুলডোজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি