খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন খুলনা ওয়াসার মাস্টাররোল কর্মচারী (সহকারী পাম্প অপারেটর) মো. দুলাল উদ্দিন খানের স্ত্রী ফরিদা ইয়াসমিন সীমা।তিনি অভিযোগ করেছেন, ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তাকে, তার স্বামী এবং তাদের শারীরিক প্রতিবন্ধী ছেলেকে লাঞ্ছিত করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা।আজ শনিবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন এসব অভিযোগ তুলে ধরেন।ফরিদা ইয়াসমিন দাবি করেছেন, তার...