Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গলার কাঁটা দুই কোটির বুলডোজার

এস এম আমিনুল ইসলাম, খুলনা
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৪৪
গলার কাঁটা দুই কোটির বুলডোজার

গ্রাফিকস: আগামীর সময়

দুটি বুলডোজার মেরামতে গত অর্থবছরে ২২ লাখ টাকা ব্যয় করে খুলনা সিটি করপোরেশন (খুসিক)। মোটা অঙ্কের এ অর্থ ব্যয়ের পরও সচল হয়নি গাড়ি দুটি। এখন অকেজো সেই বুলডোজার দুটি ফের মেরামত করা হচ্ছে। করপোরেশন বলছে, গাড়ি দুটি আবার মেরামতে খরচ ধরা হয়েছে আরও অন্তত ১২ লাখ টাকা। তবে এবারও চার মাস আগে গাড়ির যন্ত্রাংশ খুলে মেরামতের কাজ শুরু হলেও এখনো চালু হয়নি গাড়ি। আসলে গাড়ি দুটি মেরামতের নামে দুর্নীতি ও অর্থ লুটপাট হচ্ছে বলে জানিয়েছেন খুসিকের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা।

ঘটনা সবিস্তারে জানতে সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ টন গৃহস্থালির বর্জ্য উৎপাদন হয়। বাড়ি বাড়ি বা নির্ধারিত স্থান থেকে এসব বর্জ্য সংগ্রহ করে প্রথমে ১২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা করা হয়। এসটিএস থেকে ময়লা ট্রাকে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন রাজবাধে স্থায়ী ভাগাড়ে নিয়ে ফেলা হয়। সেখানে ফেলা বর্জ্য বুলডোজার দিয়ে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়।

করপোরেশন জানিয়েছে, একসময় রাজবাধ ভাগাড়ে বর্জ্য ব্যবস্থাপনার কাজে চারটি বুলডোজার ব্যবহৃত হতো। এর মধ্যে ২০২১ সালে এক নম্বর বুলডোজার নিলামে বিক্রি করা হয়। দ্বিতীয় বুলডোজারটি ময়লার ভাগাড়ে দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তৃতীয় নম্বর বুলডোজার ২০১৪ সালে এবং চতুর্থ নম্বরটি ২০১৮ সালে কেনা হয়। এরপর থেকে তৃতীয় ও চতুর্থ বুলডোজার দিয়েই কাজ চলছিল। তবে যান দুটি দেড় বছর ধরে অচল হয়ে পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে বর্জ্য সরানো সম্ভব হচ্ছে না।

প্রতিষ্ঠানটির যান্ত্রিক শাখা থেকে জানা গেছে, তৃতীয় ও চতুর্থ বুলডোজার মেরামতে ২০২৪-২৫ অর্থবছরে ২২ লাখ ১০ হাজার ৭৩২ টাকা ব্যয় হয়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে তৃতীয় নম্বর বুলডোজার মেরামতে ব্যয় হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৮৩৯ টাকা। চলতি অর্থবছরে আরও ৫ হাজার ৪০০ টাকা খরচ হয়েছে। এ ছাড়া চতুর্থ নম্বর বুলডোজার মেরামতে ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় হয়েছে ১১ লাখ ৫০ হাজার ৪৯৩ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কনজারভেন্সি বিভাগ ও ময়লার ভাগাড়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করে বলেছেন, মেরামতের নামে বিপুল ব্যয় দেখানো হলেও বাস্তবে গাড়ি দুটি সঠিকভাবে মেরামত হয়নি। যার কারণে দেড় বছর ধরে বুলডোজার দুটি ব্যবহারের অনুপযোগী। ফের গত চার মাস আগে দুটির মধ্যে একটি গাড়ির যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। কিন্তু পরে যন্ত্রাংশ লাগানো হয়নি, গাড়িও চালু হয়নি।

তাদের ভাষ্য, বুলডোজারের অভাবে বর্তমানে বর্জ্য দূরে সরানো যাচ্ছে না। লং-বুম বা হুইল ডোজার গাড়ি দিয়ে বর্জ্য ভাগাড়ের সড়কের পাশে পাহাড়ের মতো উঁচু স্তূপ করে রাখা হচ্ছে। এতে এখন জ্বালানি খরচ হচ্ছে, ওই বর্জ্য ফের সরাতে আবারও জ্বালানি ব্যয় হবে। এ ছাড়া এক কাজে কয়েক ধাপে যন্ত্রের ব্যবহার হচ্ছে।

এদিকে, বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বর্পূণ খাতে অর্থ ব্যয় হলেও সুফল না পাওয়া উদ্বেগজনক দাবি করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সম্পাদক ও পরিবেশবাদী নেতা কুদরত-ই-খুদা।

তিনি বলেছেন, মূলত মেরামতের নামে দুর্নীতি ও অর্থ লুটপাট হচ্ছে। তাই গাড়ি দুটির পুরো মেরামত ব্যয় এবং কাজের মান যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া বর্জ্যের সঙ্গে স্বাস্থ্য ও পরিবেশ জড়িত। তাই বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

বিপুল অর্থ ব্যয়ের পর বুলডোজার দুটি কেন অকেজো— এমন প্রশ্নের জবাবে করপোরেশনের যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ জানিয়েছেন, তিনি ২০২৪-২৫ অর্থবছরে যান্ত্রিক শাখায় ছিলেন না। তবে গাড়ি দুটির কেনা মূল্য কমপক্ষে ২ কোটি টাকা। বর্তমানে বুলডোজার দুটির মধ্যে একটির ইঞ্জিন এবং অন্যটির ক্র্যাংক শ্যাপ্ট, রিং-পিস্টনে কাজ করতে হবে। দুটি গাড়ি এখন চালু করতে কমপক্ষে ১২ লাখ টাকা খরচ হবে। কারণ ঢাকা থেকে মালামাল ক্রয় ও করপোরেশনে দক্ষ মিস্ত্রি না থাকায় অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাতে হচ্ছে।

তবে সার্বিক বিষয় নিয়ে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ভাগাড়ের বাস্তব অবস্থা পরিদর্শন করেছি। বর্জ্যর ক্ষেত্রে দ্রুত ম্যানেজমেন্টে যাওয়া হবে। এ ছাড়া বুলডোজার নিয়ে করণীয় বিষয়ে প্রকৌশল বিভাগ কাজ করছে। তবে মেরামতের বিষয়টি তার কাছে আসেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।

খুসিকবুলডোজারখুলনা সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি