Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিটি করপোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৮:৩০
সিটি করপোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

খুলনা ওয়াসার মাস্টাররোল কর্মচারী মো. দুলাল উদ্দিন খানের পরিবারের সংবাদ সম্মেলন— সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন খুলনা ওয়াসার মাস্টাররোল কর্মচারী (সহকারী পাম্প অপারেটর) মো. দুলাল উদ্দিন খানের স্ত্রী ফরিদা ইয়াসমিন সীমা।

তিনি অভিযোগ করেছেন, ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তাকে, তার স্বামী এবং তাদের শারীরিক প্রতিবন্ধী ছেলেকে লাঞ্ছিত করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা।

আজ শনিবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন এসব অভিযোগ তুলে ধরেন।

ফরিদা ইয়াসমিন দাবি করেছেন, তার স্বামী মো. দুলাল উদ্দিন খান দীর্ঘদিন ধরে খুলনা ওয়াসার একজন মাস্টাররোল কর্মচারী (সহকারী পাম্প অপারেটর) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাম্প হাউজটি জনস্বার্থে পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। খুলনা ওয়াসা তার স্বামীকে সেখানে বসবাসের অনুমতি ও বিদ্যুৎ ব্যবহারের অনাপত্তি প্রদান করেছে। ওয়াসা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পাম্পটি রক্ষাবেক্ষণের উদ্দেশ্যে তার স্বামী নিজ খরচে বসবাসের জন্য ঘর সংস্কার করেছেন।

তিনি বলেছেন, ‘গত ১২ জুলাই বেলা পৌনে ১২টার দিকে সিটি করপোরেশনের এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন হঠাৎ করে খালিশপুরস্থ পাম্প হাউজে জোরপূর্বক প্রবেশ করেন। ঘরটি সংস্কার করার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তার স্বামী ঘুষ দিতে অস্বীকৃতি জানান এবং সেখানে কার্যক্রম পরিচালনার জন্য করপোরেশনের কোনো অনুমতিপত্র আছে কি-না দেখতে চাইলে, গাজী সালাউদ্দিন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। গালাগাল করাসহ একপর্যায়ে তার স্বামীর ওপর চড়াও হয়ে মারধর করতে উদ্যত হন। তখন তিনি (ফরিদা ইয়াসমিন) এস্টেট অফিসারকে থামাতে সামনে এগিয়ে গেলে তাকেও সজোরে ধাক্কা মেরে ফেলে দেন।’

আরও পড়ুন

‘৩৬ দিন সাগরে ভেসেছিলেন দুই জেলে’, খেতেন কাঁচা মাছ

২৫ জুলাই ২০২৬

ফরিদা ইয়াসমিন আরও বলেছেন, ‌‌‘তাদের বাঁচাতে শারীরিক প্রতিবন্ধী ছেলে নিলয় এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল ত্যাগ করার আগে মোবাইল ফোনে এলাকা থেকে লোকজন ডেকে এনে দেখে নেওয়ার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়।’



তিনি জানিয়েছেন, এ ঘটনায় খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া কেসিসির প্রশাসকের কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে কেসিসির এস্টেট অফিস গাজী সালাউদ্দিন বলেছেন, ‘কেসিসির মালিকানাধীন শূন্য দশমিক ১৮২৫ একর জমিটিতে একটি অকেজো পাম্প রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে ওই কর্মচারী ঘর নির্মাণ করে দখল করে বসবাস করছেন। এ ছাড়া একটি কোচিং সেন্টারও কে বা কারা পরিচালনা করছেন। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলে তিনি ও কেসিসির কর্মকর্তারা পরিদর্শনে যান। সে সময় দখলদারদের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হন তিনি।’

খুলনাঘুষওয়াসাখুলনা সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন