Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

খাসজমিতে খাস করবার

agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৫
খাসজমিতে খাস করবার

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

জেলা প্রশাসক, কুমিল্লা

‘গনি মিয়া একজন কৃষক। নিজের জমি নেই, অন্যের জমি চাষ করে।’ পাঠ্যবইয়ের অতিপরিচিত এ চরিত্র সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। পড়ারও কথা। শুনেছি বিসিএস পাস করতে এসব পড়া লাগে। আমিও এক গনি মিয়া। পরের জমিতে ফসল ফলাই। বসতভিটা নেই। অন্যের জমিতে আশ্রয়ে থাকি। জমি নেই বলে কখনো আফসোস হয়নি। এদেশে লাখো কৃষক ভূমিহীন, আমিও তাদেরই একজন। অনাদিকাল থেকে আমরা এভাবেই টিকে আছি। সবার পেটের দুঃখ আমরা বুঝলেও, আমাদের পেটের ও ছাদের দুঃখ ক্ষমতাবানরা বোঝেনি। বুঝবে কী করে? ক্ষমতাবানদেরই জমির খিদে মেটে না। দাউদকান্দিতে দেখলাম প্রায় ২৫ কোটি টাকা দামের খাসজমিতে বহুতল ভবন নির্মাণ করছেন বিএনপি নেতা আবুল হাশেম। এর মধ্যে ভবনটির তৃতীয়তলার ছাদের ঢালাইও সেরে ফেলেছেন। এলাকার কেউ মুখ খুলছে না ভয়ে। প্রশাসন স্থাপনা নির্মাণে বাধা দিলেও দলীয় প্রভাব খাটিয়ে আবুল হাশেম প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। সংগঠনের নেতারা বলছেন, ‘ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না।’ আবার দলীয় পদেও তাকে রেখে দিয়েছে। এখন দায় নিয়েছে কি নেয়নি, সেটা জানতে গবেষণার প্রয়োজন মনে হচ্ছে। এসিল্যান্ড সাহেব মামলার জন্য জিপি (গভর্নমেন্ট প্লিডার) বরাবর ফাইল পাঠিয়েছেন, এদিকে ভবনের কাজ রকেটের গতিতে এগোচ্ছে। মামলা শেষ হতে হতে ভবনের ১০ তলার কাজ শেষ হয়ে উদ্বোধনী ফিতাও কাটা হয়ে যাবে বলে আমার বিশ্বাস।

‘মানসিক ভূমিহীন’কে তুষ্ট করা সহজ নয়। তবে সম্ভব হলে বেপরোয়া এই নেতাকে থামান

এভাবেই চলছে বুঝলেন। ক্ষমতার কাছাকাছি থাকা নেতারা ভাবেন, দেশটাই তাদের। মাঝেমধ্যে আমারও তাই মনে হয়। আবার এটাও মনে হয়, যত শ্রম চাষবাসে দিয়েছি— তার সিকিভাগও যদি রাজনীতিতে ব্যয় করতাম, তাহলে এতদিনে কোনো এক কমিটির ‘সহসভাপতি’ পদে বসে যেতাম। চাষবাসের চেয়ে রাজনীতি লাভজনক।

খাসজমিতে আইনগতভাবে প্রথম ও প্রধান অধিকার থাকে দেশের ভূমিহীন কৃষক ও শ্রমিকদের। ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী, বন্দোবস্তের ক্ষেত্রে সরকার আমাদেরই অগ্রাধিকার দেবে। অথচ এখানে অগ্রাধিকার পাচ্ছেন রাজনৈতিক নেতা। তিনি ভূমিহীন নন। সম্ভবত মনের দিক থেকে নিজেকে ভূমিহীন ভাবেন। না হলে খাসজমিতে হাত বাড়ালেন কেন! ‘মানসিক ভূমিহীন’কে তুষ্ট করা সহজ নয়। তবে সম্ভব হলে বেপরোয়া এই নেতাকে থামান। আমরা জমি না পেলেও খাসজমি অন্তত বেহাত না হোক। জনস্বার্থে কাজে লাগলেই আমরা খুশি।


ইতি

এক ভূমিহীন কৃষক     

কুমিল্লা জেলা প্রশাসনজেলা প্রশাসককৃষকপাঠ্যবই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?