Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

উপজেলা না প্রশিক্ষণ কেন্দ্র!

agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:১৭
উপজেলা না প্রশিক্ষণ কেন্দ্র!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এক দুর্গম ইউনিয়ন থেকে লিখছি। আমাদের এই ২ হাজার ১০০ বর্গমাইলের বিশাল দ্বীপে যেকোনো নতুন কর্মকর্তা আসেন, কাজ শেখেন এবং যেই মুহূর্তে তারা দক্ষ হয়ে ওঠেন– ঠিক সেই মুহূর্তেই তাদের মূল ভূখণ্ডের জেলা বা উপজেলায় বদলি করে দেওয়া হয়। অনেক কর্মকর্তা আবার চাকরিতে যোগ দিয়েই চলে যান দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে। এসব দেখে হাতিয়া কি উপজেলা না ‘প্রশিক্ষণ কেন্দ্র’— তা ভেবে পাই না।

কেন এমন অভিযোগ করছি, সে বিষয়ে আসি। একটু বিপদেই পড়েছি। নইলে আর পাঁচজন দ্বীপবাসীর মতো আমিও চুপচাপ থাকতাম হয়তো। আমার একমাত্র উপার্জনক্ষম সন্তানকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সব বন্দোবস্ত প্রায় সম্পন্ন করেছি। দিনমজুরির টানাপড়েনের এই সংসারে তার বিদেশে যাওয়াটা ভীষণ জরুরি। ভিসা ও বিমান ভাড়ার টাকা জোগাড় করতে আমার শেষ সম্বল বসতভিটা লাগোয়া জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ক্রেতাও প্রস্তুত। কিন্তু বিধি বাম! জমি বিক্রির জন্য খতিয়ান সংশোধন করার প্রয়োজন পড়ল।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলেই কি আমাদের প্রতি এমন অবহেলা?

ভূমি অফিসে গিয়ে জানতে পারলাম, সহকারী কমিশনার (ভূমি) কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। শুনেছি, এর আগে তিনি ছিলেন প্রশিক্ষণে, ফেরার পর মাত্র দেড় মাস কাজ করেছিলেন। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা একাই দুটি দপ্তরের অতিরিক্ত দায়িত্ব কাঁধে নিয়ে ‘ওয়ান ম্যান আর্মি’র মতো লড়ে যাচ্ছেন। আমার ফাইলটি অনেক নিচে পড়ে আছে। ফাইলে হাত পড়তে যতদিন লাগবে, তার আগেই বোধ হয় নতুন কর্মকর্তা চলে আসবেন। এসে আমার ফাইলে হাত দেওয়ার আগেই হয়তো প্রশিক্ষণেও চলে যাবেন!

সময়মতো টাকা দিতে না পারলে ছেলের ভিসাটাও হবে না। এখন আপনি কি চান এই দ্বীপের আর দশটা যুবকের মতো কর্মহীন হয়ে ঘুরে বেড়াক আমার সন্তান? মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলেই কি আমাদের প্রতি এমন অবহেলা?

প্রাকৃতিক দুর্যোগ আর সামাজিক নানা প্রতিকূলতা আমাদের জীবনের গতিকে থমকে দিতে চায় বারবার। নদীভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা আর তীব্র পানি সংকটের মতো নানামুখী সমস্যার মুখোমুখি দাঁড়িয়েও আমরা হাতিয়াবাসী লড়ে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু সরকারের বদলি প্রক্রিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা তো আমাদের নেই।

তাই আপনার প্রতি অনুরোধ, হাতিয়াকে আর ‘প্রশিক্ষণ কেন্দ্র’ কিংবা ‘অবকাশযাপন কেন্দ্র’ বানিয়ে রাখবেন না। কর্মকর্তারা যেন দ্বীপে থাকেন, সে ব্যবস্থাটুকু করুন। নইলে আমার মতো হাজারো সাধারণ মানুষ তাদের ন্যূনতম নাগরিক সেবা থেকে প্রতিদিন বঞ্চিত হবেন।

 ইতি

এক হাতিয়াবাসী

জনপ্রশাসন মন্ত্রণালয়নোয়াখালীহাতিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ