Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

বঙ্গভ্যাক্সের পরিণতি যেন না হয়

agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮
বঙ্গভ্যাক্সের পরিণতি যেন না হয়

গ্রাফিকস: আগামীর সময়

একসময় ডেঙ্গু মৌসুমি রোগ হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোয় এর প্রকৃতি বদলে গেছে। কমবেশি সারা বছরই ডেঙ্গুতে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রাণহানিও থেমে নেই। ডেঙ্গুর চরিত্র ও লক্ষণেও এসেছে বড় ধরনের পরিবর্তন। এতে সাধারণ মানুষের পক্ষে ডেঙ্গুর ভয়াবহতা আঁচ করা কঠিন হয়ে পড়ছে। গত রবিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৯৮ এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। ফলে রোগটিকে আর সাময়িক সংকট হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

তবে ডেঙ্গুর আতঙ্ক ও উদ্বেগের মাঝে স্বস্তির বার্তা হয়ে এসেছে ডেঙ্গু টিকার ট্রায়াল। সোমবার দৈনিক আগামীর সময়ে ‘দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ‘প্রোডেঙ্গা’নামে স্থানীয়ভাবে উৎপাদিত ডেঙ্গুর টিকার পরীক্ষা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসা গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) উদ্ভাবিত ডেঙ্গু টিকা তৈরির লাইসেন্স পেয়েছে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। 

‘প্রোডেঙ্গা’মূলত এনআইএইচের ‘টিভি ০০৩’টিকা প্রযুক্তির বাংলাদেশি সংস্করণ। একই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ‘বুটানটান-ডিভি’টিকাটি ইতোমধ্যে ব্রাজিলে দারুণ কার্যকর প্রমাণিত হয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতও সম্প্রতি ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও এই টিকার ট্রায়াল শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঢাকায় ৩ হাজার ২২২ জন স্বেচ্ছাসেবীর ওপর ডাবল-ব্লাইন্ড ও র‌্যান্ডমাইজড পদ্ধতিতে এই পরীক্ষা চালানো হবে, যার মূল লক্ষ্য ব্রাজিলের সফল টিকার তুলনায় এর রোগ-প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরির সামঞ্জস্য ও নিরাপত্তা যাচাই করা। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে সক্রিয় ডেনভি-২ ও ডেনভি-৩ ধরনের বিরুদ্ধে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে, যা অত্যন্ত সময়োপযোগী।

বাংলাদেশের মানুষ দশকের পর দশক ডেঙ্গুর সঙ্গে লড়াই করেছে, অপেক্ষা করেছে একটি টেকসই সমাধানের। ‘প্রোডেঙ্গা’র ট্রায়াল এদিক থেকে অবশ্যই ইতিবাচক। তবে ট্রায়ালের আগে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে  আরও গবেষণা করা যেতে পারে, যদি ইতোমধ্যে গবেষণা হয়ে থাকে তবে প্রাপ্ত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। কারণ নতুন কোনো টিকা বাজারে এলে মানুষের ভেতর ভীতি কাজ করে। তাই প্রথমে জনমনের ভীতি দূর করতে হবে।

করোনা মহামারীর সময় আমরা দেখেছি, দীর্ঘসূত্রী অনুমোদনের প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা এবং অনাবশ্যক দীর্ঘসূত্রতার কারণে গ্লোব বায়োটেক লিমিটেডের তৈরি ‘বঙ্গভ্যাক্স’ করোনা টিকা যথাসময়ে বাজারে আনা সম্ভব হয়নি। ‘প্রোডেঙ্গা’র যেন এমন পরিণতি না হয় সে বিষয়ে নীতিনির্ধারকদের অবশ্যই সতর্ক হতে হবে এবং এই উদ্যোগটিকে এগিয়ে নিতে সর্বাত্মক সাহায্য করতে হবে।

‘প্রোডেঙ্গা’ যদি বাজারে আসে, সেক্ষেত্রে টিকার কার্যকারিতা অক্ষুণ্ন রাখতে টিকা সংরক্ষণ ও পরিবহনের প্রতিটি স্তরে বিজ্ঞানভিত্তিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। ‘েপ্রাডেঙ্গা’ যেন শুধু ব্যবসায়িক পণ্য না হয়ে ওঠে সে বিষয়ে এখনই সতর্ক হওয়া দরকার। বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতিকে আঞ্চলিক মহামারী হিসেবে ব্যাখ্যা করেছেন। তাই জরুরি পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গুর এ টিকা বিনামূল্যে দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। যদি একান্তই তা সম্ভব না হয়, সেক্ষেত্রে টিকার মূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে হবে।

 

বঙ্গভ্যাক্সডেঙ্গুমৌসুমি রোগআক্রান্তসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব