Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘ববিতা সমগ্র’তে ১২ তারকা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:০০
‘ববিতা সমগ্র’তে ১২ তারকা

ববিতা- মাছরাঙা টেলিভিশন

কিংবদন্তি অভিনেত্রী ববিতা বর্ণাঢ্য অভিনয়জীবনে বড় পর্দার বাইরে টেলিভিশনের পর্দায় খুব বেশি উপস্থিত হননি। তার জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নিয়ে কৌতূহলী অনেকে। তাই তাকে ঘিরে বিশেষ এক আয়োজন নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। ৩০ জুলাই ববিতার ৭৩তম জন্মদিন। একই দিনে বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। দুটি উপলক্ষ উদযাপনের জন্য নির্মিত অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘ববিতা সমগ্র’। এটি তারকাকেন্দ্রিক সাধারণ কোনো টক শো হিসেবে সাজানো হয়নি। আলাপচারিতার পাশাপাশি থাকছে তার জীবনের নানা অজানা গল্প, স্মৃতি ও অভিনয়জীবনের বিশেষ মুহূর্ত।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের ১২ তারকার উপস্থিতি। তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ, বরেণ্য অভিনেত্রী আনোয়ারা, চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী সুচন্দা ও চম্পা এবং ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।

বিশেষ আয়োজনটি নিয়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ববিতা বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।”

‘ববিতা সমগ্র’র গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, ‘গুণী অভিনেত্রী ববিতার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে। সাক্ষাৎকারের পাশাপাশি ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।’

৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ববিতা সমগ্র’। প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।

কিংবদন্তিববিতাঅভিনেত্রীঅভিনয়জীবনমাছরাঙা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা